আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে লড়বেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। শুক্রবার (১ মে) সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এক কর্মী সম্মেলনে তার নাম ঘোষণা করা হয়।
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর এই বিশেষ কর্মী সম্মেলনে
দলটির পক্ষ থেকে সাদিক কায়েমকে আনুষ্ঠানিকভাবে ডিএসসিসি নির্বাচনের জন্য মনোনীত করা
হয়। ঘোষণা পাওয়ার সময় সাদিক কায়েম নিজেই সম্মেলনে উপস্থিত ছিলেন।
সম্মেলনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা
ও বিভাগীয় পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের
সাবেক এই ছাত্রনেতাকে মেয়র প্রার্থী হিসেবে বেছে নেওয়ার মাধ্যমে নির্বাচনী লড়াইয়ে জামায়াত
বড় ধরনের চমক দিতে চাইছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

শুক্রবার, ০১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন