সংবাদ

যখন-তখন আন্দোলনে নামলে সফল হওয়া যায় না: নজরুল ইসলাম খান

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১ মে ২০২৬, ০২:০৮ পিএম

যখন-তখন আন্দোলনে নামলে সফল হওয়া যায় না: নজরুল ইসলাম খান

আন্দোলনের সফলতা পেতে হলে সঠিক প্রস্তুতি ও উপযুক্ত সময়ের গুরুত্ব তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, "মে দিবসের প্রথম শিক্ষা হলো যখন-তখন আন্দোলনে নেমে পড়লে তা সফল হয় না। এর জন্য সংগঠিত হয়ে প্রস্তুতি নিতে হয় এবং যথা সময়ে আন্দোলনের ঘোষণা দিতে হয়; তবেই বিজয় সম্ভব।"

শুক্রবার (১ মে) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শ্রমিক আন্দোলনের ইতিহাস স্মরণ করে নজরুল ইসলাম খান বলেন, "আমাদের পূর্বপুরুষরা ঐক্যবদ্ধ হতে পেরেছিলেন বলেই তারা মে দিবসের জন্ম দিতে পেরেছিলেন। মহান মে দিবসকে কেন্দ্র করে যারা শ্রমজীবী মানুষের ন্যায্য দাবি আদায়ের সংগ্রামে জীবন দিয়েছেন, তাদের সবার স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই।"

এই দিনটিকে শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক অনন্য দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা দেশ ও প্রবাসে কর্মরত সকল বাংলাদেশি শ্রমিকসহ বিশ্বের মেহনতি মানুষের প্রতি অভিনন্দন জানান। তিনি আরও বলেন, "আজকের এই সুন্দর পরিবেশ যারা তৈরি করে গেছেন, তাদের আদর্শ ধারণ না করলে বা শ্রদ্ধা না জানালে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের মনে রাখবে না।"

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে মে দিবসের চেতনাকে বর্তমান সময়েও প্রাসঙ্গিক রাখার আহ্বান জানান তিনি। সভায় শ্রমিক সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০১ মে ২০২৬

যখন-তখন আন্দোলনে নামলে সফল হওয়া যায় না: নজরুল ইসলাম খান

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

আন্দোলনের সফলতা পেতে হলে সঠিক প্রস্তুতি ও উপযুক্ত সময়ের গুরুত্ব তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, "মে দিবসের প্রথম শিক্ষা হলো যখন-তখন আন্দোলনে নেমে পড়লে তা সফল হয় না। এর জন্য সংগঠিত হয়ে প্রস্তুতি নিতে হয় এবং যথা সময়ে আন্দোলনের ঘোষণা দিতে হয়; তবেই বিজয় সম্ভব।"

শুক্রবার (১ মে) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শ্রমিক আন্দোলনের ইতিহাস স্মরণ করে নজরুল ইসলাম খান বলেন, "আমাদের পূর্বপুরুষরা ঐক্যবদ্ধ হতে পেরেছিলেন বলেই তারা মে দিবসের জন্ম দিতে পেরেছিলেন। মহান মে দিবসকে কেন্দ্র করে যারা শ্রমজীবী মানুষের ন্যায্য দাবি আদায়ের সংগ্রামে জীবন দিয়েছেন, তাদের সবার স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই।"

এই দিনটিকে শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক অনন্য দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা দেশ ও প্রবাসে কর্মরত সকল বাংলাদেশি শ্রমিকসহ বিশ্বের মেহনতি মানুষের প্রতি অভিনন্দন জানান। তিনি আরও বলেন, "আজকের এই সুন্দর পরিবেশ যারা তৈরি করে গেছেন, তাদের আদর্শ ধারণ না করলে বা শ্রদ্ধা না জানালে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের মনে রাখবে না।"

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে মে দিবসের চেতনাকে বর্তমান সময়েও প্রাসঙ্গিক রাখার আহ্বান জানান তিনি। সভায় শ্রমিক সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত