সংবাদ

অভিনেতা থেকে নেতা: রাজনীতির ময়দানে থালাপতির উত্থান

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৫ মে ২০২৬, ০৮:১৫ এএম

অভিনেতা থেকে নেতা: রাজনীতির ময়দানে থালাপতির উত্থান

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি। তার চমৎকার অভিনয়ে দর্শক টেনেছে বরাবরই। কখনও কৃষক, কখনও ব্যবসায়ী, কখনও আবার নেতা বণে গেছেন সিনেমার পর্দায়। তবে, এবার সত্যি সত্যি নেতা হলেন রাজনীতির ময়দানে। মাত্র দুই বছর আগে রাজনৈতিক দল গঠন করে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেই ভারতীয় রাজনীতিতে এবার নতুন এক চমক সৃষ্টি করেছেন থালাপতি।

জীবনের প্রথম নির্বাচনে অংশ নিয়ে রাজ্যের প্রধান শক্তি হিসেবে উত্থানের মধ্য দিয়ে চমক দিয়েছে থালাপতি বিজয়ের দল তামিলগা ভেট্টি কাজগম (টিভিকে)। 

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এই উত্থান পেছনের গল্পটা যেন সিনেমার পর্দার মতই নাটকীয়।

ভারতের তামিলনাড়ুতে সিনেমার নায়ক থেকে রাজনীতিবিদ হওয়ার সবশেষ উদাহরণ এখন তিনি। রাজ্যটিতে আগেও কয়েকজন রূপালি পর্দা ছেড়ে রাজনীতিতে এসেছেন। তবে বাকিদের তুলনায় থালাপতি বিজয়ের রাজনৈতিক যাত্রায় সিনেমার গল্পের মতো নাটকীয়তা।

বিজয়ের রাজনৈতিক যাত্রা মোটেও আকস্মিক ছিল না। ২০০৯ সালে তার বিশাল ফ্যান ক্লাব নেটওয়ার্ক ‘বিজয় মাক্কাল ইয়াক্কাম’ নামে একটি সমাজসেবামূলক সংস্থায় রূপান্তরিত হয়। অনেকে বিষয়টা প্রথমে ধরতে না পারলেও তার রাজনৈতিক যাত্রার ভিত তৈরি হয়েছিল তখনই। পরবর্তীকালে তার সিনেমাগুলোও সুকৌশলে রাজনৈতিক ভাবমূর্তি তৈরিতে সাহায্য করেছে।

আইএমডিবির তথ্য অনুযায়ী, ২০১৮ সালে মুক্তি পায় তার সিনেমা ‘সরকার’, যেখানে এক ব্যবসায়ীর রাজনীতিবিদ হয়ে ওঠার চরিত্রে অভিনয় করেন তিনি। তুমুল জনপ্রিয়তা পাওয়ার পর নির্বাচনে জিতেও যান। ২০২৪ সালে শুরুতে রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্রি কাজগাম (টিভিকে)’ গঠনের পর বিজয়ের রাজনীতির যাত্রাকে দেখা হচ্ছিল এই ‘সরকার’ সিনেমার গল্পের মতো করে। 

২০২৪ সালের ফেব্রুয়ারিতে দল গঠনের খবর দিলেও এরপর অনেকটা নীরব ছিলেন বিজয়। মূলত তিনি ও তাঁর দলের সদস্যরা একটি মুহূর্ত খুঁজছিলেন, যেখানে সহজেই জনসাধারণের সাড়া পাওয়া যাবে।

এই মুহূর্তটি আসে সেপ্টেম্বরে। ৫ তারিখে মুক্তি পায় বিজয়ের ‘গ্রেটেস্ট অব অলটাইম’ সিনেমা। আর ২৫ সেপ্টেম্বর তামিলনাড়ুর কেন্দ্রস্থল ত্রিচিতে হয় সমাবেশ। মূলত, সিনেমা মুক্তির পরপরই ওই সমাবেশের সময় নির্ধারণ করা হয়, যাতে চলচ্চিত্র নিয়ে উন্মাদনার মধ্যেই বিজয়ের রাজনীতে উপস্থিতির বিষয়টি আলোচনায় থাকে।

পরবর্তীতে, তামিলনাড়ুর মাদুরাই শহরে এক মহাসমাবেশে তিনি ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করেন। আগস্টের মহাসমাবেশে থালাপতি বিজয়ের ভাষণেও উঠে আসে এমন সংলাপ। বিজেপিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘জঙ্গলে অনেক শিয়াল থাকে, কিন্তু সিংহ থাকে মাত্র একটি। সিংহ জানে কি করে টিকে থাকতে হয়।’

মূলত সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ওই প্রচার চালাচ্ছিলেন বিজয়। এর মধ্যেই ঘটে অঘটন। তামিলনাড়ুর কারুরে সমাবেশে পদদলিত হয়ে মারা যান ৪১ জন। সবকিছু ঘটে মাত্র ১০ মিনিটের মধ্যে। এমন ঘটনা ও মৃত্যুর খবর জানার পরও বিজয় ঘটনাস্থল থেকে চুপচাপ চলে যান।

এরপর নানা আইনি জটিলতায় সেসময় অনেকেই বলেছিলেন এবার হয়তো থেকে যাবেন বিজয়। কিন্তু তিনি যে থামার মানুষ নন তা হয় কাজ দ্বারায় প্রমাণ করলেন।

তামিলনাড়ুর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজয়ী হলে দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপতি এমন এক ইতিহাস গড়বেন, যা গত ৪৯ বছরে আর কোনো চলচ্চিত্র তারকা করতে পারেননি। এম জি রামাচন্দ্রনের (এমজিআর) পর তিনিই হবেন অভিনেতা থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়া প্রথম ব্যক্তি।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিজয় যখন নিজের রাজনৈতিক দল গঠনের ঘোষণার সময় তিনি স্পষ্ট জানিয়েছিলেন, রাজনীতি তার কাছে কোনও ‘পার্ট টাইম’ শখ নয়। মানুষের সেবা করতে এসেছেন, আজন্ম তিনি তাই করবেন। তামিলনাড়ুর সঙ্গে নাড়ির টান, সেখানকার মানুষের ভালো করাই তার লক্ষ্য।   

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

অভিনেতা থেকে নেতা: রাজনীতির ময়দানে থালাপতির উত্থান

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত