সংবাদ

যাদুকাটা নদীতে প্রশাসনের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৪

প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০১:৪৪ পিএম

যাদুকাটা নদীতে প্রশাসনের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৪
যাদুকাটায় অভিযানে জব্দ ড্রেজার ও নৌকা। ছবি : সংবাদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৪ ব্যক্তিকে ১৮০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত টানা সাড়ে ছয় ঘণ্টার এক অভিযানে এই দণ্ড দেওয়া হয়। এ সময় বালু উত্তোলনের ড্রেজার ও বারকি নৌকা জব্দ করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্দেশনায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন তাহিরপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ অমান্য করে একদল অসাধু চক্র দীর্ঘ দিন ধরে নদী থেকে বালু উত্তোলন করে আসছিল এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত যাদুকাটা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চলে। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের প্রস্তুতিকালে একটি ড্রেজার ও বারকি নৌকা জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক ১ ব্যক্তিকে ১৮০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া উপজেলার জামালেরচর এলাকায় বালু লোড করার সময় আরও ৩ জনকে আটক করে একই মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত সরঞ্জামগুলো পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে।

অভিযান চলাকালীন যাদুকাটা নদীর তীরবর্তী ঘাগটিয়া, ঢালারপার, জামালেরচর ও পর্যটন এলাকা শিমুল বাগানসহ বিভিন্ন স্পর্শকাতর স্থানে টহল জোরদার করা হয়।

অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর ও আপসহীন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৯ জুন ২০২৬

যাদুকাটা নদীতে প্রশাসনের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৪

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৪ ব্যক্তিকে ১৮০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত টানা সাড়ে ছয় ঘণ্টার এক অভিযানে এই দণ্ড দেওয়া হয়। এ সময় বালু উত্তোলনের ড্রেজার ও বারকি নৌকা জব্দ করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্দেশনায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন তাহিরপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ অমান্য করে একদল অসাধু চক্র দীর্ঘ দিন ধরে নদী থেকে বালু উত্তোলন করে আসছিল এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত যাদুকাটা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চলে। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের প্রস্তুতিকালে একটি ড্রেজার ও বারকি নৌকা জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক ১ ব্যক্তিকে ১৮০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া উপজেলার জামালেরচর এলাকায় বালু লোড করার সময় আরও ৩ জনকে আটক করে একই মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত সরঞ্জামগুলো পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে।

অভিযান চলাকালীন যাদুকাটা নদীর তীরবর্তী ঘাগটিয়া, ঢালারপার, জামালেরচর ও পর্যটন এলাকা শিমুল বাগানসহ বিভিন্ন স্পর্শকাতর স্থানে টহল জোরদার করা হয়।

অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর ও আপসহীন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত