পঞ্চগড় সদর উপজেলার চিলকা নদী থেকে পাথর ও বালু তোলার সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি পুরোনো ও মরিচাধরা মর্টারশেল উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ জুন) রাতে উপজেলার সাতমেড়া ইউনিয়নের ঝিটকিকুড়া এলাকায় রাস্তার পাশ থেকে এটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সাতমেড়া ইউনিয়নের মাঝিপাড়া ব্রিজ সংলগ্ন চিলকা নদীতে পাথর ও বালু তুলছিলেন আনোয়ার হোসেন, ফেরদৌস ও মোমিনুল ইসলাম নামের ৩ শ্রমিক। সে সময় তারা ধাতব এই বস্তুটির সন্ধান পান। সেটিকে ‘গুপ্তধন’ মনে করে বাড়িতে নিয়ে পরিষ্কার করেন তারা। পরে বস্তুটির ধরণ দেখে সেটি যুদ্ধে ব্যবহৃত অস্ত্র বা বিস্ফোরক বলে সন্দেহ হয়। একপর্যায়ে আতঙ্কিত হয়ে শ্রমিকেরা মর্টারশেলটি ঝিটকিকুড়া এলাকার একটি পাকা রাস্তার পাশে ফেলে রেখে যান।
বিষয়টি এলাকায় জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে রাত পৌনে ১২টার দিকে সদর থানার উপপরিদর্শক (এসআই) চন্দন কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মর্টারশেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, চিলকা নদী থেকে উদ্ধার করা মর্টারশেলটি অনেক পুরোনো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। শ্রমিকেরা না বুঝে এটি বাড়িতে নিয়ে গিয়েছিলেন। খবর পাওয়ার পর পুলিশ সেটি জব্দ করেছে।
ওসি আরও জানান, বর্তমানে মর্টারশেলটি থানা হেফাজতে রয়েছে। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল আসার পর এটি নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হবে।
/

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন