সংবাদ

​টার্গেট ২০২৯: তৃণমূল ভাঙনের নেপথ্যে কি বড় খেলা?

দীপক মুখার্জী, কলকাতা
দীপক মুখার্জী, কলকাতা
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৪:০৭ পিএম

​টার্গেট ২০২৯: তৃণমূল ভাঙনের নেপথ্যে কি বড় খেলা?

তৃণমূল কংগ্রেসের অন্দরে তৈরি হওয়া ভাঙন এখন নতুন মাত্রা পেয়েছে। Dillir ABP-র সাংবাদিক মেঘা প্রসাদ-এর X পোস্টে উঠে এসেছে বিদ্রোহী শিবিরের ভিতরের চিত্র—যা ইঙ্গিত দিচ্ছে, এই সংকট শুধুমাত্র দলীয় নয়, বরং বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ।

সূত্রের খবর, তৃণমূলের বিদ্রোহী সাংসদদের মধ্যে স্পষ্টতই দু’টি গোষ্ঠী তৈরি হয়েছে—যার উল্লেখ করেছেন মেঘা প্রসাদ তাঁর X পোস্টে। একদিকে রয়েছে অপেক্ষাকৃত তরুণ সাংসদরা—যাঁদের মধ্যে উল্লেখযোগ্য সায়নী ঘোষ, জুন মালিয়া ও মিতালী বাগ। তাঁদের মত, তৃণমূল কংগ্রেসের পরিচয়, প্রতীক সবকিছু ছেড়ে সম্পূর্ণ নতুন রাজনৈতিক পথ তৈরি করতে হবে।

অন্যদিকে, দলেরই একাংশের সাংসদ মনে করছেন—তাঁরাই আসল তৃণমূল। অর্থাৎ দল ভাঙলেও ‘অরিজিনাল TMC’ দাবি রেখে নিজেদের রাজনৈতিক বৈধতা প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে।

এই দুই বিপরীত মতাদর্শের মাঝেই এখন কার্যত একটি ‘ট্রানজিট পলিটিক্স’ শুরু হয়েছে। বিদ্রোহী সাংসদদের আপাতত উত্তর-পূর্ব ভারতের একটি  অখ্যাত রাজনৈতিক দলে ‘পার্ক’ করে রাখা হচ্ছে—যা রাজনৈতিক মহলে নতুন কৌশল হিসেবে দেখা হচ্ছে। এই পদক্ষেপের পিছনে রয়েছে সুপরিকল্পিত পরিকল্পনা—যাতে দলবদল করেও তাঁরা সাংসদ পদ হারান না এবং anti-defection আইনের হাত থেকেও রেহাই পান। রাজনৈতিক মহলের মতে, এই ‘সেফ হাউস’ মডেলই এখন সবচেয়ে বড় চাল।

তবে শুধু একটি সোশ্যাল মিডিয়া পোস্টই নয়—বিভিন্ন রাজনৈতিক মহলের বক্তব্যেও একই ইঙ্গিত স্পষ্ট। তৃণমূলের এই দলভাঙনের পিছনে বড়সড় একটি রাজনৈতিক খেলা চলছে, যার সুতো নাকি গিয়ে পৌঁছচ্ছে বিজেপির সর্বোচ্চ স্তর পর্যন্ত—এমনটাই দাবি করছেন একাধিক বিশ্লেষক।

এই পরিস্থিতিতে আরও বড় প্রশ্ন উঠছে বিজেপিকে ঘিরে। সূত্রের দাবি, বিদ্রোহী শিবিরের অনেকেই ভবিষ্যতে বিজেপিতে যোগ দিতে আগ্রহী। কিন্তু বিজেপি এই মুহূর্তে সব সাংসদকে নিতে রাজি নয়। ফলে অনেকেই এখন কার্যত ‘ওয়েটিং জোন’-এ রয়েছেন।

পুরো ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, এটি শুধুমাত্র তৃণমূল ভাঙনের গল্প নয়, বরং একটি দীর্ঘমেয়াদি রাজনৈতিক রি-অ্যালাইনমেন্ট। ২০২৬ থেকে ২০২৯—এই সময়কালকে সামনে রেখে একটি বড় পরিকল্পনা ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে, যেখানে বিদ্রোহীরা আপাতত সুরক্ষিত অবস্থানে থাকছেন, বড় দলগুলি বেছে নিচ্ছে নিজেদের সুবিধাজনক মুখ, আর আঞ্চলিক দলগুলি হয়ে উঠছে রাজনৈতিক সেতু।

ফলে, আপাতত বিদ্রোহী সাংসদদের রাজনৈতিক ভবিষ্যৎ ‘স্থগিত’ অবস্থায়। তাঁরা সাংসদ পদ ধরে রাখলেও, তাঁদের চূড়ান্ত রাজনৈতিক ঠিকানা এখনও অনিশ্চিত। ২০২৯-এর আগে এই সমীকরণ কোন দিকে মোড় নেবে—সেটাই এখন দেখার।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

​টার্গেট ২০২৯: তৃণমূল ভাঙনের নেপথ্যে কি বড় খেলা?

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত