সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) নিযুক্ত যুক্তরাষ্ট্রের মিশন দেশটিতে অবস্থানরত তাদের নাগরিকদের জন্য ‘আকাশপথে সম্ভাব্য হুমকির’ বিষয়ে সতর্কতা জারি করেছে। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল-জাজিরা।
স্থানীয় সময় গতকাল সোমবার (৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মিশন জানিয়েছে, ‘সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত মার্কিন মিশন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আমেরিকানদের আমিরাত কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার ও নির্দেশ পেলে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকার অনুরোধ জানাচ্ছে।’
“তারা ইরান থেকে ছোড়া ১৫টি ক্ষেপণাস্ত্র ও চারটি ড্রোন ভূপাতিত করেছে। এই হামলাকে ‘বিশ্বাসঘাতকতামূলক’ আখ্যা দিয়ে দেশটি পালটা জবাব দেওয়ার অধিকার রক্ষার ঘোষণা দিয়েছে। এই বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক মন্তব্য করেনি ইরান।”
মার্কিন মিশন আরও জানায়, সংযুক্ত আরব আমিরাতের জন্য তাদের বর্তমান ভ্রমণ সতর্কতা ৩-স্তরে অপরিবর্তিত রয়েছে। এর অর্থ হলো মার্কিন নাগরিকদের সেখানে ‘ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা’ করা উচিত।
বিবৃতিতে বলা হয়, মার্কিন দূতাবাস ও কনস্যুলেট জেনারেল খোলা থাকলেও, ‘জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মীদের সংযুক্ত আরব আমিরাতের বাইরে স্থানান্তর করা হয়েছে।’

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন