সংবাদ
সংবাদ

পোশাকশিল্পের সাফল্যে শ্রমিকের ন্যায্য হিস্যা কোথায়?

ফারহানা মুনমুন
ফারহানা মুনমুন
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৪ এএম

পোশাকশিল্পের সাফল্যে শ্রমিকের ন্যায্য হিস্যা কোথায়?

বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাকশিল্পের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থান সৃষ্টিতে এ খাত বড় ভূমিকা রাখছে। লাখো শ্রমিকের জীবিকা এই শিল্পের ওপর নির্ভরশীল। বিশেষ করে নারীর কর্মসংস্থান ও আর্থিক স্বাবলম্বিতা অর্জনে পোশাকশিল্পের অবদান উল্লেখযোগ্য। কিন্তু এই সাফল্যের আড়ালে শ্রমিকদের জীবনমানের চিত্র খুব একটা স্বস্তিদায়ক নয়।

রপ্তানি আয় বাড়লেও শ্রমিকদের জীবনযাত্রার মান সেই অনুপাতে উন্নত হয়নি। নিত্যপণ্যের দাম, বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বাড়ায় সীমিত মজুরিতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এ কারণে সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা যাচ্ছে।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক গবেষণা অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় এসেছে ৩৬ দশমিক ১৩ বিলিয়ন ডলার, যা দেশের মোট রপ্তানি আয়ের ৮১ দশমিক ২৩ শতাংশ। অথচ এই শিল্পের শ্রমিকদের একটি বড় অংশই মৌলিক চাহিদা পূরণে হিমশিম খাচ্ছেন। এই বৈপরীত্য দূর করা জরুরি।

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা মালিকপক্ষের দায়িত্ব। একই সঙ্গে নিরাপদ কর্মপরিবেশ, নিয়মিত বেতন, চাকরির নিশ্চয়তা ও শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। অন্যদিকে, আন্দোলনের নামে ভাঙচুর ও সহিংসতা থেকেও বিরত থাকতে হবে। শ্রমিক-মালিক বিরোধ আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন।

সরকারকে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি পর্যালোচনার ব্যবস্থা করতে হবে। আন্তর্জাতিক ক্রেতাদেরও শ্রমিকের ন্যায্য পাওনা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। মনে রাখতে হবে, শ্রমিকের ঘামেই পোশাকশিল্পের সাফল্য। সেই শ্রমিকের জীবনমান উন্নত না হলে শিল্পের অগ্রগতি কখনোই পূর্ণতা পাবে না।

ফারহানা মুনমুন

অর্থনীতি বিভাগ, ইডেন মহিলা কলেজ

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

পোশাকশিল্পের সাফল্যে শ্রমিকের ন্যায্য হিস্যা কোথায়?

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত