সংবাদ
সংবাদ

জাতীয় পাখি দোয়েলের অস্তিত্ব রক্ষায় উদ্যোগ চাই


মাহাবুব আলম সরকার
মাহাবুব আলম সরকার
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৩ এএম

জাতীয় পাখি দোয়েলের অস্তিত্ব রক্ষায় উদ্যোগ চাই

একসময় ভোরের নীরবতা ভাঙত দোয়েলের মিষ্টি শিসে। গ্রামবাংলার বাড়ির আঙিনা, গাছের ডাল কিংবা টিনের চালে প্রায়ই দেখা মিলত জাতীয় পাখিটির। কিন্তু পরিবেশদূষণ, নগরায়ণ ও আবাসস্থল ধ্বংসের কারণে দোয়েলের স্বাভাবিক বিচরণক্ষেত্র সংকুচিত হচ্ছে।

দোয়েল সাধারণত পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। কৃষিজমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে এসব পোকামাকড় কমে যাচ্ছে। একই সঙ্গে ঝোপঝাড়, পুরোনো ভবন ও কোটরযুক্ত গাছ কমে যাওয়ায় নিরাপদে বাসা বাঁধার জায়গাও হারাচ্ছে পাখিটি। জলাভূমি ও নদীতীরবর্তী পরিবেশের ক্ষতি, জলবায়ু পরিবর্তন এবং শিকারিদের উপদ্রবও দোয়েলের জন্য হুমকি তৈরি করছে।

প্রাকৃতিক সংরক্ষণের আন্তর্জাতিক ইউনিয়নের (আইইউসিএন) শ্রেণিবিন্যাসে দোয়েল ন্যূনতম উদ্বেগজনক প্রজাতির অন্তর্ভুক্ত। তবে এ অবস্থাকে পাখিটির আবাসস্থল ও পরিবেশের প্রতি উদাসীন থাকার অজুহাত হিসেবে নেওয়ার সুযোগ নেই।

দোয়েলকে রক্ষা করতে কৃষিজমিতে কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ, গাছপালা ও ঝোপঝাড় সংরক্ষণ এবং পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে হবে। পাশাপাশি পাখি ও প্রকৃতি সংরক্ষণে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি।

দোয়েল শুধু একটি পাখি নয়, বাঙালির প্রকৃতি, সংস্কৃতি ও ঐতিহ্যের পরিচায়ক। জাতীয় পাখিটির স্বাভাবিক বিচরণ ও অস্তিত্ব টিকিয়ে রাখতে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

মাহাবুব আলম সরকার

রংপুর।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


জাতীয় পাখি দোয়েলের অস্তিত্ব রক্ষায় উদ্যোগ চাই

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

একসময় ভোরের নীরবতা ভাঙত দোয়েলের মিষ্টি শিসে। গ্রামবাংলার বাড়ির আঙিনা, গাছের ডাল কিংবা টিনের চালে প্রায়ই দেখা মিলত জাতীয় পাখিটির। কিন্তু পরিবেশদূষণ, নগরায়ণ ও আবাসস্থল ধ্বংসের কারণে দোয়েলের স্বাভাবিক বিচরণক্ষেত্র সংকুচিত হচ্ছে।

দোয়েল সাধারণত পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। কৃষিজমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে এসব পোকামাকড় কমে যাচ্ছে। একই সঙ্গে ঝোপঝাড়, পুরোনো ভবন ও কোটরযুক্ত গাছ কমে যাওয়ায় নিরাপদে বাসা বাঁধার জায়গাও হারাচ্ছে পাখিটি। জলাভূমি ও নদীতীরবর্তী পরিবেশের ক্ষতি, জলবায়ু পরিবর্তন এবং শিকারিদের উপদ্রবও দোয়েলের জন্য হুমকি তৈরি করছে।

প্রাকৃতিক সংরক্ষণের আন্তর্জাতিক ইউনিয়নের (আইইউসিএন) শ্রেণিবিন্যাসে দোয়েল ন্যূনতম উদ্বেগজনক প্রজাতির অন্তর্ভুক্ত। তবে এ অবস্থাকে পাখিটির আবাসস্থল ও পরিবেশের প্রতি উদাসীন থাকার অজুহাত হিসেবে নেওয়ার সুযোগ নেই।

দোয়েলকে রক্ষা করতে কৃষিজমিতে কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ, গাছপালা ও ঝোপঝাড় সংরক্ষণ এবং পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে হবে। পাশাপাশি পাখি ও প্রকৃতি সংরক্ষণে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি।

দোয়েল শুধু একটি পাখি নয়, বাঙালির প্রকৃতি, সংস্কৃতি ও ঐতিহ্যের পরিচায়ক। জাতীয় পাখিটির স্বাভাবিক বিচরণ ও অস্তিত্ব টিকিয়ে রাখতে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

মাহাবুব আলম সরকার

রংপুর।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত