গাজীপুরের কালীগঞ্জে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে পৃথক দুটি অভিযানে দুই ব্যক্তিকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত ৪ ও ৫ মে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব অভিযান চালানো হয়।
আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. টি. এম. কামরুল ইসলাম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৪ মে উপজেলার ছাতিয়ানী এলাকায় অভিযান চালিয়ে সামশুল হক খন্দকার (৬৫) নামের এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তাকে এই অর্থদণ্ড দেওয়া হয়। সামশুল ওই এলাকার মৃত ইউসুফ আলী খন্দকারের ছেলে।
পরদিন ৫ মে উপজেলার রাথুরা এলাকায় অপর এক অভিযানে কাজী আমজাদ হোসেন (৬৭) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি ওই এলাকার মৃত আকবর আলীর ছেলে। দুই দিনের অভিযানে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মো. আলামিন ভূঁইয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম বলেন, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের ফলে পরিবেশ ও রাস্তাঘাটের ক্ষতি হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

বুধবার, ০৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন