সংবাদ

চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বাতিলের ধারা অব্যাহত, একদিনে বাতিল ৭টি

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১২:২৭ এএম

চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বাতিলের ধারা অব্যাহত, একদিনে বাতিল ৭টি
ছবি : সংগৃহীত

চলমান মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায়। শনিবার (১৪ মার্চ) সারাদিনে মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আসা মোট সাতটি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, আঞ্চলিক এই অস্থিরতার কারণে দুবাই, আবুধাবি ও শারজার বিমানবন্দরগুলো সীমিত পরিসরে চালু রয়েছে, পাশাপাশি দোহার বিমানবন্দর পুরোপুরি বন্ধ থাকায় চট্টগ্রাম রুটে ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটেছে। 

বাতিল হওয়া ফ্লাইটের তালিকায় রয়েছে:

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই থেকে আসা একটি আগমনী (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট।

  • ইউএস-বাংলা এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমনী ও মধ্যপ্রাচ্যগামী দুটি প্রস্থান ফ্লাইট।

  • সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমনী ও মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইট।

তবে স্বস্তির খবর হলো, একই দিনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহর থেকে আগত ৬টি আগমনী ফ্লাইট এবং চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ৪টি প্রস্থান ফ্লাইট নির্ধারিত সময় অনুযায়ী চলাচল করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছে; বিশেষ করে শারজাহ ও দুবাই থেকে বিমান বাংলাদেশ, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটগুলো নিয়মিত হতে শুরু করেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংকট শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরে মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বাতিলের ধারা অব্যাহত, একদিনে বাতিল ৭টি

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image

চলমান মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায়। শনিবার (১৪ মার্চ) সারাদিনে মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আসা মোট সাতটি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, আঞ্চলিক এই অস্থিরতার কারণে দুবাই, আবুধাবি ও শারজার বিমানবন্দরগুলো সীমিত পরিসরে চালু রয়েছে, পাশাপাশি দোহার বিমানবন্দর পুরোপুরি বন্ধ থাকায় চট্টগ্রাম রুটে ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটেছে। 

বাতিল হওয়া ফ্লাইটের তালিকায় রয়েছে:

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই থেকে আসা একটি আগমনী (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট।

  • ইউএস-বাংলা এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমনী ও মধ্যপ্রাচ্যগামী দুটি প্রস্থান ফ্লাইট।

  • সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমনী ও মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইট।

তবে স্বস্তির খবর হলো, একই দিনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহর থেকে আগত ৬টি আগমনী ফ্লাইট এবং চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ৪টি প্রস্থান ফ্লাইট নির্ধারিত সময় অনুযায়ী চলাচল করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছে; বিশেষ করে শারজাহ ও দুবাই থেকে বিমান বাংলাদেশ, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটগুলো নিয়মিত হতে শুরু করেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংকট শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরে মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত