সংবাদ

হাসপাতালে লাশে ৫টি গুলিরচিহ্ন

রাজধানীর নিউ মার্কেটে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১০:৩২ পিএম

রাজধানীর নিউ মার্কেটে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

  • মোটরসাইকেলে করে হামলা
  • হামলাকারী ও নিহতের পরিচয় মেলেনি

রাজধানীর ব্যস্ততম নিউ মার্কেট এলাকার বটতলায় মঙ্গলবার রাতে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অজ্ঞাতপরিচয় এক যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বলে ধারণা করছে পুলিশ।

এদিকে নিহত যুবকের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ অপরাধ তদন্ত বিভাগ। হত্যাকাণ্ডের নেপথ্যে কোনো পূর্বশত্রুতা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, নিহতের পরিচয় জানা গেলে হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করা সহজ হবে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ এবং আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে যাতে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হয়।

হাসপাতাল পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে নিউ মার্কেটের পাশে বটতলা এলাকায় হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে ওই যুবককে লক্ষ্য করে খুব কাছ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে পুলিশ খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ জানিয়েছে, নিহতের শরীরে মোট ৫টি গুলির ক্ষতচিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে মাথায় তিনটি, বাম হাতে একটি এবং বগলের নিচে একটি গুলি লেগেছে। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকদের প্রাথমিক ধারণা।

ঘটনার বিষয়ে নিউ মার্কেট থানার ওসি মো. আইয়ুব বলেন, “রাত ৮টার দিকে নিউ মার্কেটের পাশে বটতলা এলাকায় একজনকে গুলি করে দুর্বৃত্তরা। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং সেখানে প্রচুর রক্ত দেখতে পাই। তবে গুলিবিদ্ধ ব্যক্তির পরিচয় তৎক্ষণাৎ নিশ্চিত হওয়া যায়নি। আমাদের একটি টিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, রাত সাড়ে ৮টার দিকে পুলিশ লাশটি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে এই হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

রাজধানীর নিউ মার্কেটে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত