সংবাদ

পোরশায় সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

প্রতিনিধি, পোরশা (নওগাঁ)
প্রতিনিধি, পোরশা (নওগাঁ)
প্রকাশ: ৬ মে ২০২৬, ০৪:০৬ পিএম

পোরশায় সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করছেন সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। ছবিঃ সংবাদ

নওগাঁর পোরশায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে ৩ টি গ্রামীণ মাটির রাস্তা টেকসই করার লক্ষ্যে এইচবিবি (হেরিং বোন বন্ড) করণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ মে) বেলা সাড়ে ১০টায় উপজেলার ছাওড় ইউনিয়নের খাতিরপুর মোড়ে এসব উন্নয়নকাজের উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এইচবিবি করণের দ্বিতীয় পর্যায়ের (৩য় সংশোধিত) প্রকল্পের আওতায় প্রায় ১,৫০০ মিটার রাস্তা নির্মাণ করা হবে। এর মধ্যে খাতিরপুর মেইন রোড হতে নাসিম শাহর বাড়ি পর্যন্ত ৬৩০ মিটার, খাতিরপুর বিশরের বাড়ি হতে শুকানদিঘী পর্যন্ত ৫৭০ মিটার এবং বড়গ্রাম শাহপাড়া হতে শামসুলের বাড়ি পর্যন্ত ৩০০ মিটার রাস্তা এইচবিবি করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটো এবং উপজেলা যুবদলের আহ্বায়ক ইকবাল হাসান শাহ। এ সময় ছাওড় ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

রাস্তা নির্মাণকাজের উদ্বোধন শেষে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান উপজেলা পরিষদ মিলনায়তনে দুস্থদের মাঝে এককালীন আর্থিক অনুদান বিতরণ করেন। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মামুনূর রশিদ ও সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকেলে তিনি উপজেলা বিএনপি আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৯ মে ২০২৬

পোরশায় সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত