রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বড় ব্যবধানে হারিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। বুধবার (৬ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের বাস্কেটবল মাঠে অনুষ্ঠিত ফাইনালে ৮৪-৩৮ পয়েন্টের বড় জয় পায় ইবি। এবারের প্রতিযোগিতায় দেশের ৭ টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক তামিমুর রহমানসহ খেলোয়াড়দের হাতে শিরোপা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক নজিবুল হক, অধ্যাপক আবদুল হান্নান শেখ, প্রক্টর অধ্যাপক শাহিনুজ্জামান এবং শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক শেখ মোস্তাফিজুর রহমান।
শিরোপা জয়ের পর ইবি দলের অধিনায়ক তামিমুর রহমান বলেন, ‘এই অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরবের। আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা আমাদের ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছি। দলের সব খেলোয়াড় ও আমাদের অগ্রজদের প্রতি আমি কৃতজ্ঞ।’
উভয় দলকে অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘এই বিজয় আগামীর সাফল্যের পথ দেখাবে। আয়োজক হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় সফলভাবে এই প্রতিযোগিতা সম্পন্ন করেছে। বর্তমান সরকারও খেলাধুলার প্রসারে আন্তরিক। খেলোয়াড়দের কঠোর পরিশ্রম ও প্রচেষ্টাই এই সাফল্য এনে দিয়েছে।’

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন