সংবাদ

‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৩:০৪ পিএম

‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি, কর্ম ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ রোববার (২১ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের এই ঘোষণা ২৫ মে ২০২৬ থেকে কার্যকর হবে। অর্থাৎ, ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কালকে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালন করা হবে।

জাতীয় কবির চেতনা ও আদর্শকে তরুণ সমাজের কাছে আরও বেগবান করতেই সরকারের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২১ জুন ২০২৬

‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি, কর্ম ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ রোববার (২১ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের এই ঘোষণা ২৫ মে ২০২৬ থেকে কার্যকর হবে। অর্থাৎ, ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কালকে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালন করা হবে।

জাতীয় কবির চেতনা ও আদর্শকে তরুণ সমাজের কাছে আরও বেগবান করতেই সরকারের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত