সংবাদ

ঢাকা-বেইজিং বৈঠকে বাণিজ্য জোরদারের আশ্বাস

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ মে ২০২৬, ০৬:১৫ পিএম

ঢাকা-বেইজিং বৈঠকে বাণিজ্য জোরদারের আশ্বাস
বাংলাদেশ ও চীন পরস্পরের মধ্যে সংযোগ, বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক বিষয়ে সহযোগিতা বাড়াতে আলোচনা

বাংলাদেশ ও চীন পরস্পরের মধ্যে সংযোগ, বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক বিষয়ে সহযোগিতা বাড়াতে আলোচনা করেছে। একই সঙ্গে দুই দেশ তাদের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনর্ব্যক্ত করেছে।

বৃহস্পতিবার (৭ মে) বেইজিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের (আইডিসিপিসি) মন্ত্রী লিউ হাইজিংয়ের মধ্যে এ বৈঠক হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে দুই পক্ষ বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের সম্পর্ক পর্যালোচনা করে। বিশেষ করে সংযোগ জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বহুপক্ষীয় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক বিষয়ে মতবিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সংযুক্ত, অর্থনৈতিকভাবে প্রাণবন্ত এবং বৈশ্বিকভাবে সম্পৃক্ত বাংলাদেশ গড়ার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

উভয় পক্ষ ‘এক চীন নীতি’র প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এবং কৌশলগত বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করার প্রস্তুতির কথাও জানায়।

বাংলাদেশের উন্নয়ন ও অবকাঠামো খাতে চীন দীর্ঘদিন ধরেই বড় বিনিয়োগকারী। বর্তমান বৈঠকে সেই ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি নতুন খাতে বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশ-চীন সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে পৌঁছেছে। এবারের আলোচনায় দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো ও নতুন বিনিয়োগ আনার বিষয়টি অগ্রাধিকার পেয়েছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ঢাকা-বেইজিং বৈঠকে বাণিজ্য জোরদারের আশ্বাস

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত