সংবাদ

ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের পথচলা শুরু

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ৭ মে ২০২৬, ০৬:৪৫ পিএম

ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের পথচলা শুরু
ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২তম আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি : সংবাদ

ফরিদপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২তম আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে শহরের গোয়ালচামট এলাকায় ফিতা কেটে ও পায়রা উড়িয়ে এই কেন্দ্রের উদ্বোধন করা হয়।

পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম বলেন, এই আঞ্চলিক কেন্দ্রটি স্থাপনের ফলে ফরিদপুরসহ পার্শ্ববর্তী পাঁচটি জেলার উচ্চ শিক্ষার প্রসারে নতুন দিগন্ত উন্মোচিত হলো। এখন থেকে একাডেমিক ও প্রশাসনিক কাজের জন্য শিক্ষার্থীদের আর কষ্ট করে গাজীপুরের মূল ক্যাম্পাসে যেতে হবে না। এতে তাদের সময় ও অর্থ সাশ্রয় হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ও শহিদুল ইসলাম বাবুল। বক্তারা শিক্ষার মানোন্নয়নের ওপর জোর দিয়ে বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে প্রতিটি উপজেলায় পাঠাগার স্থাপন ও খেলাধুলার সুযোগ বাড়ানো প্রয়োজন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের পথচলা শুরু

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

ফরিদপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২তম আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে শহরের গোয়ালচামট এলাকায় ফিতা কেটে ও পায়রা উড়িয়ে এই কেন্দ্রের উদ্বোধন করা হয়।

পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম বলেন, এই আঞ্চলিক কেন্দ্রটি স্থাপনের ফলে ফরিদপুরসহ পার্শ্ববর্তী পাঁচটি জেলার উচ্চ শিক্ষার প্রসারে নতুন দিগন্ত উন্মোচিত হলো। এখন থেকে একাডেমিক ও প্রশাসনিক কাজের জন্য শিক্ষার্থীদের আর কষ্ট করে গাজীপুরের মূল ক্যাম্পাসে যেতে হবে না। এতে তাদের সময় ও অর্থ সাশ্রয় হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ও শহিদুল ইসলাম বাবুল। বক্তারা শিক্ষার মানোন্নয়নের ওপর জোর দিয়ে বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে প্রতিটি উপজেলায় পাঠাগার স্থাপন ও খেলাধুলার সুযোগ বাড়ানো প্রয়োজন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত