সংবাদ

শিক্ষককে গালি ও ব্ল্যাকমেইলের অভিযোগে কোচিং সেন্টার সিলগালা

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ৭ মে ২০২৬, ০৬:৩৪ পিএম

শিক্ষককে গালি ও ব্ল্যাকমেইলের অভিযোগে কোচিং সেন্টার সিলগালা
সাতক্ষীরায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে কোচিং সেন্টার সিলগালা। ছবি : সংবাদ

সাতক্ষীরা সরকারি কলেজের এক শিক্ষকের সঙ্গে অশালীন আচরণ এবং ছাত্রীদের ব্ল্যাকমেইল করার অভিযোগে ‘ডা. সজিব বায়োলজি’ নামে একটি কোচিং সেন্টার সিলগালা করে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১টার দিকে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধের মুখে পুলিশ এই ব্যবস্থা নেয়।

শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, কলেজ চলাকালীন কোচিং সেন্টার খোলা রাখার প্রতিবাদ করেছিলেন উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক মোহাম্মদ শহিদুল ইসলাম। এর জেরে ওই কোচিং সেন্টারের পরিচালক ডা. সজিব মুঠোফোনে তাকে অশালীন ভাষায় গালিগালাজ করেন। সেই কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সকালে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা কোচিং সেন্টারটি ঘেরাও করে এবং অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, ডা. সজিব ছাত্রীদের ব্যক্তিগত তথ্য ও ছবি ব্যবহার করে তাদের ব্ল্যাকমেইল করতেন। এ ছাড়া কোচিংয়ের আড়ালে সেখানে ডিজে পার্টি ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হতো বলেও তারা দাবি করেন।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (অপারেশন) সুশান্ত ঘোষ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোচিং সেন্টারটি সিলগালা করা হয়েছে। সেখান থেকে একটি কম্পিউটার ও হার্ডডিস্ক জব্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

শিক্ষককে গালি ও ব্ল্যাকমেইলের অভিযোগে কোচিং সেন্টার সিলগালা

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

সাতক্ষীরা সরকারি কলেজের এক শিক্ষকের সঙ্গে অশালীন আচরণ এবং ছাত্রীদের ব্ল্যাকমেইল করার অভিযোগে ‘ডা. সজিব বায়োলজি’ নামে একটি কোচিং সেন্টার সিলগালা করে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১টার দিকে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধের মুখে পুলিশ এই ব্যবস্থা নেয়।

শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, কলেজ চলাকালীন কোচিং সেন্টার খোলা রাখার প্রতিবাদ করেছিলেন উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক মোহাম্মদ শহিদুল ইসলাম। এর জেরে ওই কোচিং সেন্টারের পরিচালক ডা. সজিব মুঠোফোনে তাকে অশালীন ভাষায় গালিগালাজ করেন। সেই কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সকালে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা কোচিং সেন্টারটি ঘেরাও করে এবং অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, ডা. সজিব ছাত্রীদের ব্যক্তিগত তথ্য ও ছবি ব্যবহার করে তাদের ব্ল্যাকমেইল করতেন। এ ছাড়া কোচিংয়ের আড়ালে সেখানে ডিজে পার্টি ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হতো বলেও তারা দাবি করেন।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (অপারেশন) সুশান্ত ঘোষ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোচিং সেন্টারটি সিলগালা করা হয়েছে। সেখান থেকে একটি কম্পিউটার ও হার্ডডিস্ক জব্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত