বিচারপ্রার্থীদের দীর্ঘসূত্রতা থেকে মুক্তি দিতে এবং মামলা জট কমাতে হাইকোর্ট বিভাগে একদিনে ৫ হাজার ১২টি পুরোনো মামলা নিষ্পত্তি করা হয়েছে।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর বিশেষ নির্দেশনায় বৃহস্পতিবার (৭ মে) এসব মামলা নিষ্পত্তি করেন হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো।
এখন থেকে প্রতি বৃহস্পতিবার পুরোনো মামলা নিষ্পত্তির এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চগুলোতে মোট ৩ হাজার ২৪৭টি পুরোনো ক্রিমিনাল মিস (বিবিধ) মামলা নিষ্পত্তি করা হয়েছে।
একই সঙ্গে রিট মোশন বেঞ্চগুলো নিষ্পত্তি করেছে ১ হাজার ৭৬৫টি পুরোনো রীট মামলা। সব মিলিয়ে একদিনে ৫ হাজার ১২টি পুরোনো মামলার নিস্পত্তি করা হয়েছে।
এর আগে, দেশের বিচার ব্যবস্থায় গতিশীলতা আনতে সম্প্রতি প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ এবং রিট মোশন বেঞ্চের বিচারপতিদের দীর্ঘদিন ধরে বিচারাধীন পুরোনো মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন।
প্রধান বিচারপতির সেই নির্দেশনার আলোকেই সংশ্লিষ্ট বেঞ্চের বিচারপতিরা পুরোনো মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে এই কার্যকর উদ্যোগ গ্রহণ করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন