সংবাদ

মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ৭ মে ২০২৬, ০৬:৪৯ পিএম

মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
‘মানবতাবিরোধী অপরাধে’ মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।

পাশাপাশি চব্বিশের জুলাই আন্দোলনে ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ জুলাই দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৭ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেয়। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আদালতে এদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। তিনি এ মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদনের পাশাপাশি শুক্রবার একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি চান। এছাড়া তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় প্রার্থনা করেন।

শুনানিকালে কাঠগড়ায় দাঁড়িয়ে মাসুদ উদ্দিন চৌধুরী আদালতকে জানান, গত কিছুদিন ধরে তাকে ধারাবাহিকভাবে রিমান্ডে নেওয়া হয়েছে। শারীরিক ধকল তিনি আর সহ্য করতে পারছেন না। তাই তাকে যেন আগামী রোববার বা এর পরে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়।

তবে আসামির এই আবেদনে আপত্তি জানান প্রসিকিউটর মিজানুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার বিকালে মাসুদ উদ্দিন চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।

চলতি বছরের ২৯ মার্চ ট্রাইবুনাল তাকে ৭ এপ্রিল  হাজির করার নির্দেশ দিয়েছিল আদালত। তবে অন্য মামলায় রিমান্ডে থাকায় এতদিন তাকে হাজির করা সম্ভব হয়নি বলে জানান প্রসিকিউশন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত