সংবাদ

চালককে পাশে বসিয়ে ট্রাক চালাচ্ছিলেন হেলপার, অতঃপর...

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০১:২৩ পিএম

চালককে পাশে বসিয়ে ট্রাক চালাচ্ছিলেন হেলপার, অতঃপর...

নাটোর থেকে আলুবোঝাই একটা ট্রাক ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। চালককে পাশে বসিয়ে ট্রাকটি তখন চালাচ্ছিলেন হেলপার সজীব হোসেন। কামালদিয়া ব্রিজের ওপর পৌঁছালে চালকের আসনে থাকা সজীব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। 

নিয়ন্ত্রণহীন ট্রাকটি সে সময় ব্রিজের ওপর থেকে ছিটকে নিচে খাদে পড়ে যায়। এতে ট্রাক ও আলুর বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান সজীব হোসেন।

দুর্ঘটনাটি ঘটেছে রোববার (১৫ মার্চ) সকাল ৬টার দিকে রাজবাড়ী–ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া ব্রিজের ওপর। 

এ দুর্ঘটনায় আহত হয়েছেন ট্রাকের চালক।  তবে তাৎক্ষণিকভাবে চালকের নাম-পরিচয় জানা যায়নি।

নিহত সজীব হোসেন (২৩) নাটোর সদর উপজেলার বসিলা এলাকার শাহাদত হোসেনের ছেলে। চালকের পরিবর্তে সজীব ট্রাকটি চালিয়ে নিয়ে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী মতিন শেখ বলেন, বিকট শব্দ পেয়ে আমরা স্থানীয়রা দৌড়ে গিয়ে দেখি চালকের হেলপার সজীব ট্রাক ও আলুর বস্তার নিচে চাপা পড়ে আছেন। আর চালক ট্রাকের ভেতরেই আহত অবস্থায় পড়ে আছেন। 

উদ্ধার করার পর চালক জানান, তার সহকারী সজীব ট্রাক চালাচ্ছিলেন। একটি পরিবহনকে সাইড দিতে গিয়ে সজীব নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। এসময় চালকের মাথায় পানি ঢেলে কিছুটা সুস্থ করার পর তিনি নিজেই একটি মাহেন্দ্র গাড়িতে উঠে চলে যান। আর আলুর বস্তা সরিয়ে দেখা যায়, সজীবের মাথা ও মুখ থেতলে ঘটনাস্থলেই তিনি মারা গেছেন।

আহলাদিপুর হাইওয়ে থানার সার্জেন্ট অর্পণ নাথ বলেন, নিহত সজীবের মরদেহটি উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে রাখা হয়েছে। তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা এলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

চালককে পাশে বসিয়ে ট্রাক চালাচ্ছিলেন হেলপার, অতঃপর...

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত