সংবাদ

দোহারে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ৫৫ ভরি স্বর্ণ লুট

প্রতিনিধি, দোহার (ঢাকা)
প্রতিনিধি, দোহার (ঢাকা)
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পিএম

দোহারে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ৫৫ ভরি স্বর্ণ লুট
প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি। ছবি : সংবাদ

ঢাকার দোহারে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ৫৫ ভরি স্বর্ণালংকার, নগদ তিন লাখ টাকা ও তিনটি মুঠোফোন লুট করে নিয়ে গেছে। বুধবার (২৯ এপ্রিল) শেষ রাতে উপজেলার নারিশা পশ্চিমচর বেলতলা এলাকায় জামাল তালুকদার অর্পণের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জামাল তালুকদার জানান, ভোররাত পৌনে চারটার দিকে ৫-৬ জনের একদল ডাকাত জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে ঢোকে। তারা দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। এরপর আলমারি ভেঙে স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে যায়।

ঘটনার সময় স্থানীয় মসজিদের মাইকে ডাকাতির ঘোষণা দেওয়া হলে এলাকাবাসী ছুটে আসেন। তবে লোকজন পৌঁছানোর আগেই ডাকাতেরা পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে সকালে দোহার থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ দোহার সার্কেলের এএসপি মো. শামীম হোসেনও ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

দোহারে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ৫৫ ভরি স্বর্ণ লুট

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

ঢাকার দোহারে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ৫৫ ভরি স্বর্ণালংকার, নগদ তিন লাখ টাকা ও তিনটি মুঠোফোন লুট করে নিয়ে গেছে। বুধবার (২৯ এপ্রিল) শেষ রাতে উপজেলার নারিশা পশ্চিমচর বেলতলা এলাকায় জামাল তালুকদার অর্পণের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জামাল তালুকদার জানান, ভোররাত পৌনে চারটার দিকে ৫-৬ জনের একদল ডাকাত জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে ঢোকে। তারা দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। এরপর আলমারি ভেঙে স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে যায়।

ঘটনার সময় স্থানীয় মসজিদের মাইকে ডাকাতির ঘোষণা দেওয়া হলে এলাকাবাসী ছুটে আসেন। তবে লোকজন পৌঁছানোর আগেই ডাকাতেরা পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে সকালে দোহার থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ দোহার সার্কেলের এএসপি মো. শামীম হোসেনও ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত