সংবাদ

কালীগঞ্জে ছাত্রীকে উত্ত্যক্ত করায় জেল, মাটি কাটায় জরিমানা

প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পিএম

কালীগঞ্জে ছাত্রীকে উত্ত্যক্ত করায় জেল, মাটি কাটায় জরিমানা
ছবি : সংবাদ

গাজীপুরের কালীগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড এবং অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার অপরাধে দুজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এই অভিযান পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর বালিকা উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে নাজমুল আলম (৪২) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত নাজমুল বক্তারপুর ইউনিয়নের উত্তর খৈকড়া গ্রামের বাসিন্দা।

এ ছাড়া নাগরী ইউনিয়নের পিপুলিয়া ও দারকাভাংগা এলাকায় অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার অপরাধে মো. আতিক (৪৮) ও মো. মাহবুবুর রহমান (৪৮) নামের দুজনকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এ অর্থদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা বলেন, জনস্বার্থে ও অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের এই ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অভিযান চলাকালে থানা-পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

কালীগঞ্জে ছাত্রীকে উত্ত্যক্ত করায় জেল, মাটি কাটায় জরিমানা

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড এবং অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার অপরাধে দুজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এই অভিযান পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর বালিকা উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে নাজমুল আলম (৪২) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত নাজমুল বক্তারপুর ইউনিয়নের উত্তর খৈকড়া গ্রামের বাসিন্দা।

এ ছাড়া নাগরী ইউনিয়নের পিপুলিয়া ও দারকাভাংগা এলাকায় অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার অপরাধে মো. আতিক (৪৮) ও মো. মাহবুবুর রহমান (৪৮) নামের দুজনকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এ অর্থদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা বলেন, জনস্বার্থে ও অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের এই ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অভিযান চলাকালে থানা-পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত