সংবাদ

জমি নিয়ে বিরোধে চাচার হাত কাটল ভাতিজা

প্রতিনিধি, ফুলপুর (ময়মনসিংহ)
প্রতিনিধি, ফুলপুর (ময়মনসিংহ)
প্রকাশ: ৭ মে ২০২৬, ০৮:১৩ পিএম

জমি নিয়ে বিরোধে চাচার হাত কাটল ভাতিজা
ভাতিজার হামলায় চাচার দুই হাত শরীর থেকে বিচ্ছিন্ন : সংবাদ

ময়মনসিংহের ফুলপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হামলায় মাওলানা রাজিব হোসেন নামে এক ব্যক্তির দুই হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের ধন্তা গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। হামলায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

আহত রাজিব হোসেন ওই গ্রামের বাসিন্দা। আহত অন্য দুজন হলেন রানা মিয়া ও মিথুন মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে রাজিব হোসেনের সঙ্গে তার ভাতিজা বোরহান উদ্দিনের দীর্ঘদিনের বিরোধ ছিল। আজ বিকেল তিনটার দিকে এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বোরহান উদ্দিনের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রাজিব হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে রাজিব হোসেনের দুই হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় তাকে বাঁচাতে গিয়ে রানা ও মিথুন গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

খবর পেয়ে ফুলপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি মো. ফিরোজ হোসেন বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

জমি নিয়ে বিরোধে চাচার হাত কাটল ভাতিজা

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত