সংবাদ

ফুটপাত দখলমুক্ত করতে চুনারুঘাটে উচ্ছেদ অভিযান

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ৭ মে ২০২৬, ০৯:১৩ পিএম

ফুটপাত দখলমুক্ত করতে চুনারুঘাটে উচ্ছেদ অভিযান
চুনারুঘাট পৌর শহরে সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি : সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরের রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অর্ধশত অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চুনারুঘাট পৌর বাজারে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন চুনারুঘাট পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী। এ সময় চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলামসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

পৌর প্রশাসন সূত্রে জানা যায়, বাজারের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে স্থায়ী ও অস্থায়ী দোকান গড়ে তুলেছিলেন একশ্রেণির ব্যবসায়ী। এতে যানজট সৃষ্টি হওয়াসহ সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি হচ্ছিল। জনভোগান্তি নিরসনে আজ অভিযানে নেমে প্রায় ৫০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

ইউএনও গালিব চৌধুরী বলেন, ‘যান চলাচল ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ফুটপাত দখলমুক্ত করতে চুনারুঘাটে উচ্ছেদ অভিযান

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরের রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অর্ধশত অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চুনারুঘাট পৌর বাজারে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন চুনারুঘাট পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী। এ সময় চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলামসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

পৌর প্রশাসন সূত্রে জানা যায়, বাজারের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে স্থায়ী ও অস্থায়ী দোকান গড়ে তুলেছিলেন একশ্রেণির ব্যবসায়ী। এতে যানজট সৃষ্টি হওয়াসহ সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি হচ্ছিল। জনভোগান্তি নিরসনে আজ অভিযানে নেমে প্রায় ৫০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

ইউএনও গালিব চৌধুরী বলেন, ‘যান চলাচল ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত