সংবাদ

সংসদে আলোচনা শেষেই সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত: এটিএম আজহারুল

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০১:৪২ পিএম

 সংসদে আলোচনা শেষেই সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত: এটিএম আজহারুল

ত্রয়োদশ জাতীয় সংসদে বিস্তারিত আলোচনার পরেই ‘সংবিধান সংস্কার পরিষদ’ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিরোধী দল। আজ রোববার (১৫ মার্চ) সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম এই তথ্য জানান।

সকাল ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। অধিবেশনে প্রবেশের মুখে এটিএম আজহারুল ইসলাম বলেন, "আজকের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। এছাড়া রাষ্ট্রপতির ভাষণের ওপরও আলোচনা নির্ধারিত রয়েছে, যেখানে জামায়াতে ইসলামী সক্রিয়ভাবে অংশ নেবে।"

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন কবে বসবে বা এ বিষয়ে বিরোধী দলের অবস্থান কী হবে এমন প্রশ্নের জবাবে তিনি পরিষ্কার করেন যে, সংসদেই এ নিয়ে আলাপ-আলোচনা হবে এবং সেই আলোচনার ভিত্তিতেই বিরোধী দল পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

উল্লেখ্য, গত ১২ মার্চ (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম দিনের পর অধিবেশন আজ রোববার পর্যন্ত মুলতবি করা হয়েছিল। কার্যউপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় সংসদের এই প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সংসদে আলোচনা শেষেই সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত: এটিএম আজহারুল

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদে বিস্তারিত আলোচনার পরেই ‘সংবিধান সংস্কার পরিষদ’ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিরোধী দল। আজ রোববার (১৫ মার্চ) সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম এই তথ্য জানান।

সকাল ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। অধিবেশনে প্রবেশের মুখে এটিএম আজহারুল ইসলাম বলেন, "আজকের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। এছাড়া রাষ্ট্রপতির ভাষণের ওপরও আলোচনা নির্ধারিত রয়েছে, যেখানে জামায়াতে ইসলামী সক্রিয়ভাবে অংশ নেবে।"

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন কবে বসবে বা এ বিষয়ে বিরোধী দলের অবস্থান কী হবে এমন প্রশ্নের জবাবে তিনি পরিষ্কার করেন যে, সংসদেই এ নিয়ে আলাপ-আলোচনা হবে এবং সেই আলোচনার ভিত্তিতেই বিরোধী দল পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

উল্লেখ্য, গত ১২ মার্চ (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম দিনের পর অধিবেশন আজ রোববার পর্যন্ত মুলতবি করা হয়েছিল। কার্যউপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় সংসদের এই প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত