সংবাদ

সংসদে হঠাৎ পেছনের সিটে বসলেন প্রধানমন্ত্রী, প্রশংসায় ডেপুটি স্পিকার

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৭:১৯ পিএম

সংসদে হঠাৎ পেছনের সিটে বসলেন প্রধানমন্ত্রী, প্রশংসায় ডেপুটি স্পিকার

সংসদে আইনমন্ত্রীর বক্তব্য চলাকালে অধিবেশন কক্ষে প্রবেশ করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। অধিবেশন কক্ষের সামনের সারির প্রথম আসনটি প্রধানমন্ত্রীর জন্য সংরক্ষিত। এ সময় তারেক রহমান নিজের আসনে না বসে দুই সারি পেছনে বসেন। আইনমন্ত্রীর বক্তব্য শেষে প্রধানমন্ত্রী নিজের আসনে ফিরে আসেন।

পরে প্রধানমন্ত্রীর এই কর্মকাণ্ডের প্রসংশা করে ডেপুটি স্পিকার বিষয়টি থেকে সবাইকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।

বুধবার (২৯ এপ্রিল) মধ্যাহ্ন বিরতির সংসদের বৈঠক শুরুর পর রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দিচ্ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

সংসদ অধিবেশন চলাকালে কোনো সংসদ সদস্য বক্তব্য দেওয়ার সময় স্পিকার এবং বক্তব্যরত সদস্যের মধ্যবর্তী স্থান দিয়ে অন্য কোনো সংসদ সদস্যের হেঁটে যাওয়া সংসদীয় শিষ্টাচার ও কার্যপ্রণালী বিধির লঙ্ঘন।

আইনমন্ত্রীর বক্তব্য শেষে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান নিজের আসনে ফিরে আসেন। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল সংসদের বৈঠকে সভাপতিত্ব করছিলেন।

পরে সংসদ সদস্যদের উদ্দেশে কায়সার কামাল বলেন, “মাননীয় সদস্যবৃন্দ, আমরা মহান জাতীয় সংসদে সর্বদা একটা শৃঙ্খলা চাই। আজকে মাননীয় সংসদ নেতা যে ডিসেন্সি এবং শৃঙ্খলার নিদর্শন দেখিয়েছেন, আমরা অন্যান্য সম্মানিত সদস্য যারা আছি তারা আমরা একটু অবজারভ করব। মাননীয় আইনমন্ত্রীর সামনের আসন ছিল মাননীয় সংসদ নেতার। যেহেতু ফ্লোর ক্রসিং হয়ে যাবে, তাই তিনি দুই সারি পেছনে বসেন।

ডেপুটি স্পিকার আরও বলেন, “এটা আমি একটা উদাহরণ দিচ্ছি, আসুন আমরা শিক্ষা গ্রহণ করি।”

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সংসদে হঠাৎ পেছনের সিটে বসলেন প্রধানমন্ত্রী, প্রশংসায় ডেপুটি স্পিকার

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

সংসদে আইনমন্ত্রীর বক্তব্য চলাকালে অধিবেশন কক্ষে প্রবেশ করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। অধিবেশন কক্ষের সামনের সারির প্রথম আসনটি প্রধানমন্ত্রীর জন্য সংরক্ষিত। এ সময় তারেক রহমান নিজের আসনে না বসে দুই সারি পেছনে বসেন। আইনমন্ত্রীর বক্তব্য শেষে প্রধানমন্ত্রী নিজের আসনে ফিরে আসেন।

পরে প্রধানমন্ত্রীর এই কর্মকাণ্ডের প্রসংশা করে ডেপুটি স্পিকার বিষয়টি থেকে সবাইকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।

বুধবার (২৯ এপ্রিল) মধ্যাহ্ন বিরতির সংসদের বৈঠক শুরুর পর রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দিচ্ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

সংসদ অধিবেশন চলাকালে কোনো সংসদ সদস্য বক্তব্য দেওয়ার সময় স্পিকার এবং বক্তব্যরত সদস্যের মধ্যবর্তী স্থান দিয়ে অন্য কোনো সংসদ সদস্যের হেঁটে যাওয়া সংসদীয় শিষ্টাচার ও কার্যপ্রণালী বিধির লঙ্ঘন।

আইনমন্ত্রীর বক্তব্য শেষে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান নিজের আসনে ফিরে আসেন। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল সংসদের বৈঠকে সভাপতিত্ব করছিলেন।

পরে সংসদ সদস্যদের উদ্দেশে কায়সার কামাল বলেন, “মাননীয় সদস্যবৃন্দ, আমরা মহান জাতীয় সংসদে সর্বদা একটা শৃঙ্খলা চাই। আজকে মাননীয় সংসদ নেতা যে ডিসেন্সি এবং শৃঙ্খলার নিদর্শন দেখিয়েছেন, আমরা অন্যান্য সম্মানিত সদস্য যারা আছি তারা আমরা একটু অবজারভ করব। মাননীয় আইনমন্ত্রীর সামনের আসন ছিল মাননীয় সংসদ নেতার। যেহেতু ফ্লোর ক্রসিং হয়ে যাবে, তাই তিনি দুই সারি পেছনে বসেন।

ডেপুটি স্পিকার আরও বলেন, “এটা আমি একটা উদাহরণ দিচ্ছি, আসুন আমরা শিক্ষা গ্রহণ করি।”

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত