সংবাদ

অবশেষে পশ্চিমবঙ্গে শুভেন্দু ইন, মমতা আউট

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৮ মে ২০২৬, ০৬:০৫ পিএম

অবশেষে পশ্চিমবঙ্গে শুভেন্দু ইন, মমতা আউট
পশ্চিমবঙ্গে মমতা আউট, শুভেন্দু ইন

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের শাসনের পর্দা নামিয়ে আনুষ্ঠানিকভাবে দলের পরিষদীয় দলনেতা নির্বাচিত হয়েছেন তিনি। আগামীকাল শনিবার (৯ মে) শপথ নেবেন শুভেন্দু।

শুক্রবার (৮ মে) কলকাতায় বিজেপির সংসদীয় দলের বৈঠকে শুভেন্দুর নাম প্রস্তাব করেন দলের সাবেক রাজ্য প্রধান দিলীপ ঘোষ। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ছিলেন প্রধান পর্যবেক্ষক। উপপর্যবেক্ষক ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চড়ন মাঝি।

শুভেন্দু অধিকারী একসময় তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলেন। মমতার সঙ্গেও তার সম্পর্ক ছিল ভালো। কিন্তু ২০২০ সালে তিনি ছেড়ে এসে যোগ দেন বিজেপিতে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দিগ্রাম আসন থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারান। এবার ভবানিপুরেও একই দৃশ্য। মমতার দুর্গ খ্যাত এই আসনে শুভেন্দু পেয়েছেন ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধান।

গত ২৩ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত বিধানসভা ভোটে ২৯৪ আসনের মধ্যে একক দল হিসেবে ২০৭টিতেই জেতে বিজেপি। দীর্ঘ এক দশকের বেশি সময় পর বাংলায় ফিরল গেরুয়া শাসন।

বিজেপি সূত্র জানিয়েছে, পশ্চিমবঙ্গে দুজন উপ-মুখ্যমন্ত্রীও নিয়োগ দেওয়া হবে। গত দুই দশকে কাউকে উপ-মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়নি সেখানে। কারা হচ্ছেন উপ-মুখ্যমন্ত্রী, তা কালই জানানো হবে।

শনিবার (৯ মে) সকালে ব্রিগেড ময়দানে জমকালো আয়োজনে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৮ মে ২০২৬

অবশেষে পশ্চিমবঙ্গে শুভেন্দু ইন, মমতা আউট

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত