সংবাদ

কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, জানা যাবে আজই

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৮ মে ২০২৬, ০৪:০১ পিএম

কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, জানা যাবে আজই
তালিকায় যাদের নাম, তাদের হার্টবিট বেড়ে গেছে। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে ভূমিধস জয় পাওয়া বিজেপি আজই চূড়ান্ত করবে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম। ভোটে জিতে দল পেয়েছে ২০৭টি আসন। শুক্রবার (৮ মে) দুপুর থেকে কলকাতায় জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই চূড়ান্ত হবে কার হাতে উঠছে বাংলার গদি।

কলকাতায় পৌঁছেছেন অমিত শাহ। শুক্রবার সকাল ১১টায় কলকাতা বিমানবন্দরে নামার পর সোজা যান দক্ষিণেশ্বরের মন্দিরে। সেখানে তার সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।

বিজেপি সূত্রে জানা গেছে, বিকেলে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসবেন অমিত শাহ। সেখানে উপস্থিত থাকবেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল ও রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী।

রীতি মেনে জয়ী প্রার্থীদের মতামত নেওয়ার পর চূড়ান্ত হবে কে হবেন বিজেপির পরিষদীয় দলনেতা। তিনিই হবেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী। বিজেপির একাংশের বিশ্বাস, মন্ত্রিসভার তালিকা পকেটে নিয়েই কলকাতায় এসেছেন অমিত শাহ। জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠক নিছক আনুষ্ঠানিকতা মাত্র।

তবে রাজ্য বিজেপির একাংশে চাপা উদ্বেগও আছে। মুখে স্বীকার না করলেও বহু বিধায়ক এখন মন্ত্রিত্ব পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। এক জয়ী প্রার্থী বলেন, ‘নিজের হার্টবিটের শব্দ নিজেই শুনতে পাচ্ছি। এত টেনশন হচ্ছে। কেউ বলছেন তালিকায় আমার নাম আছে, কেউ আবার বলছেন কোনো গ্যারান্টি নেই।’

বিজেপির এক কেন্দ্রীয় নেতার ব্যাখ্যা, ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলায় বিজেপির সরকার তৈরি করা অমিত শাহের স্বপ্ন ছিল। সেটা পূরণ হয়েছে। কে মুখ্যমন্ত্রী হবেন, কে উপমুখ্যমন্ত্রী হবেন, সেটা নেহাতই সেই আবেগের কাছে তুচ্ছ।’

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক বিজেপি নেতা জানান, বাংলার মতো গুরুত্বপূর্ণ রাজ্যের মন্ত্রিসভা গঠনে আরএসএসের পরামর্শ থাকে। সাধারণত সেটা উপেক্ষা করেন না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এখন দেখার বিষয়, বাংলার ক্ষেত্রে সংঘ কাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে দেখতে চায়।

আজ মন্ত্রিসভা চূড়ান্ত হলে শনিবার সকালে ব্রিগেডে শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরা। সেই মেগা রাজনৈতিক ইভেন্টে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দেশের সব বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

এর আগে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে হারিয়ে বাংলায় ফেরার পথ খুঁজে পায় বিজেপি। দীর্ঘ এক দশক পরে রাজ্যটিতে সরকার গঠন করতে যাচ্ছে দলটি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৮ মে ২০২৬

কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, জানা যাবে আজই

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত