দেশের অন্যতম শীর্ষস্থানীয় মিউজিক লেবেল জি সিরিজের ব্যানারে প্রকাশিত হলো প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী সুচনা শেলীর নতুন গান ‘অবিশ্বাসের যন্ত্রণা’। ফোক ঘরানার এই গানটিতে ভালোবাসা, বিরহ এবং জীবনের গভীর আবেগকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে, যা ইতোমধ্যেই শ্রোতাদের নজর কাড়ছে। গানটির কথা ও সুর করেছেন শাহাজাদি।
সংগীতায়োজনে ছিলেন
জিমি শাহ, আর মিক্স ও মাস্টারিং করেছেন পিয়াল। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন
রাহাত নলি এবং চিত্রগ্রহণে ছিলেন কবির মাহমুদ। পুরো টিমের সম্মিলিত প্রয়াসে গানটি পেয়েছে
একটি নান্দনিক উপস্থাপনা।
গানটি প্রসঙ্গে
সুচনা শেলী বলেন, “ফোক গান আমার আত্মার সঙ্গে মিশে আছে। আমি চাই আমার গানে শ্রোতারা
জীবনের গল্প, ভালোবাসা আর বেদনার সুর খুঁজে পাক। ‘অবিশ্বাসের যন্ত্রণা’ আমার কাছে ভীষণ
আবেগঘন একটি কাজ। পুরো টিম অত্যন্ত আন্তরিকতা নিয়ে এটি নির্মাণ করেছে। আশা করি, গানটি
দর্শকদের হৃদয়ে বিশেষভাবে অনুরণিত হবে।” ফোক গানের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া সুচনা শেলী
কোক স্টুডিও বাংলায় গান করে আরও ব্যাপক পরিচিতি লাভ করেন। বর্তমানে দুই বাংলার চলচ্চিত্রে
নিয়মিত প্লেব্যাক করছেন তিনি।
চলতি বছরে তার কণ্ঠে প্রকাশিত ‘ভাল্লাগে না ক্যানে’, ‘বৈদ্যরাজ’ এবং ‘রূপ সাগরে’ গানগুলোও শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। সেই ধারাবাহিকতায় ‘অবিশ্বাসের যন্ত্রণা’ গানটিও নতুন করে শ্রোতাদের মনে জায়গা করে নিচ্ছে। গানটি জি সিরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে এবং ইতোমধ্যেই দর্শক-শ্রোতাদের ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে।

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন