সংবাদ

অসুস্থ সন্তানকে হাসপাতালে রেখে উধাও মা

প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা)
প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা)
প্রকাশ: ৯ মে ২০২৬, ০৭:০৩ পিএম

অসুস্থ সন্তানকে হাসপাতালে রেখে উধাও মা
ছবি : সংবাদ

ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন মাস বয়সী এক অসুস্থ শিশুকে ফেলে রেখে উধাও হয়ে গেছেন এক নারী, যাকে শিশুটির মা বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (৮ মে) বিকেলে এই ঘটনা ঘটে। বর্তমানে পরিচয়হীন ওই শিশুটি হাসপাতালের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল চারটার দিকে এক নারী অসুস্থ শিশুটিকে হাসপাতালের মেঝেতে অন্য এক রোগীর পাশে শুইয়ে রেখে দ্রুত সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর শিশুটির পাশে কোনো স্বজনকে না পেয়ে অন্যদের সন্দেহ হয়। পরে পুরো হাসপাতাল এলাকায় ওই নারীকে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ঘটনার পর হাসপাতালের চিকিৎসক ও নার্সরা শিশুটিকে নিজেদের হেফাজতে নিয়ে চিকিৎসা শুরু করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ নার্স আল মামুন বলেন, ‘অজ্ঞাত এই শিশুটির কোনো স্বজনকে পাওয়া যায়নি। আমরা সরকারি ব্যবস্থাপনায় তার চিকিৎসা দিয়ে যাচ্ছি। শিশুটি এখন আমাদের পর্যবেক্ষণে রয়েছে।’

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেইন হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজখবর নেন।

সমাজসেবা কর্মকর্তা জানান, শিশুটির দেখভালের দায়িত্ব নিয়েছে উপজেলা সমাজসেবা কার্যালয়। তার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা ও পুষ্টি নিশ্চিত করা হবে।

ইউএনও রুমানা আফরোজ বলেন, ‘শিশুটির সুচিকিৎসার পাশাপাশি তার পরিবারের সন্ধানে পুলিশ কাজ করছে। আপাতত শিশুটির দেখভালের দায়িত্ব সমাজসেবা কর্মকর্তাকে দেওয়া হয়েছে। আমরা তার স্বজনদের খুঁজে বের করার চেষ্টা করছি।’

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৯ মে ২০২৬

অসুস্থ সন্তানকে হাসপাতালে রেখে উধাও মা

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত