একটা ধ্বংসস্তুপের মধ্য থেকে বিএনপি সরকারে এসেছে বলে দাবি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘ধ্বংসস্তুপ থেকে’ দেশকে, রাষ্ট্রকে টেনে তোলাই বিএনপির সমানে নতুন চ্যালেঞ্জ।
শনিবার (৯ মে) ঢাকার ফার্মগেটে
কৃষিবিদ ইনস্টিটিউশন
(কেআইবি) মিলনায়তনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের
সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
গত ১২ ফেব্রুয়ারি
এয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পরে দলের মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে চেয়ারম্যান
ও প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি প্রথম মতবিনিময় সভা। দুদিন ব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান
প্রধানমন্ত্রী তারেক রহমান।
দোয়া ও মোনাজতের মধ্য দিয়ে শুরু হওয়া এ সভায় সূচনা বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি)
মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “আজকে আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ। আমরা একটা ধবংসস্তুপের
মধ্য থেকে আমরা সরকারে এসেছি। যে দিকে তাকাবেন সেদিকে শুনবেন নাই নাই নাই। আসলে অবস্থাটা তাই। এই ধ্বংসস্তুপ
থেকে জেগে ওঠা, টেনে তোলা, দলকে শুধু নয়, সরকারকে এবং রাষ্ট্রকে এটাই আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ।
এই চ্যালেঞ্জ
মোকাবেলাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য।”
সকাল থেকেই সভাস্থলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
দলের কাজের খবর তৃণমূল পৌছে দিতে এবং যোগসূত্র রক্ষা করতে উপস্থিত নেতাদের তাগিদ দেন মহাসচিব। মির্জা ফখরুল বলেন, ‘‘আপনারা বড় রকমের যুদ্ধ শেষ করে এসেছেন। সেই যুদ্ধটি হচ্ছে দেশের মানুষকে রক্ষা করবার দেশকে রক্ষা করবার এবং গণতন্ত্রকে
রক্ষা করবার। সেই যুদ্ধে আপনারা জয়ী হয়েছেন। সংসদে আপনারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছি. আমরা এবং আমরা সরকার গঠন করতে সক্ষম হয়েছি আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে।”
এলজিআরডি মন্ত্রী ফখরুল বলেন, “আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী যে আমাদের নেতা জনাব তারেক রহমান যিনি নির্বাসনে থেকেও আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। দেশে সফল একটা একটা অভ্যুত্থান
ঘটিয়েছেন এবং একই সঙ্গে সফল নির্বাচন জয়লাভের মধ্যে সরকার এসেছেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে, আমরা তার এই নেতৃত্ব, দলের নেতাকর্মীদের যে আত্মত্যাগ এ সবগুলোকে স্মরণ করে আমরা যেন দলকে আরো সুসংগঠিত করি।

রোববার, ১০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন