সংবাদ

দিল্লিতে ডা. জাহেদকে ‘বাধা’, যে ব্যাখ্যা দিল ভারত

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৭:৩৭ পিএম

দিল্লিতে ডা. জাহেদকে ‘বাধা’, যে ব্যাখ্যা দিল ভারত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ভারতের নয়াদিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় ব্যাখ্যা দিয়েছে ভারত। মঙ্গলবার (২৩ জুন) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

জয়সওয়াল জানান, ডা. জাহেদ গত ১৪ জুন ব্যক্তিগত পাসপোর্ট ও সার্ক ভিসা নিয়ে নয়াদিল্লিতে আসেন। তিনি ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে যোগ দিতে এসেছিলেন। দিল্লি বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তার আসার উদ্দেশ্য আইওআরএ বৈঠকের ব্যাপারে নিশ্চিত হলে তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। কিন্তু তিনি ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন.

এর আগে ডা. জাহেদ উর রহমান ঘটনার পর সাংবাদিকদের বলেন, সেখানে তাকে আটকে রাখা হয়নি, তবে তাকে একটি জায়গায় বসতে দেওয়া হয়েছিল। তিনি সরকারের প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন বলে জানিয়ে তিনি বলেন, ‘আমার সঙ্গে যা হয়েছে, তাৎক্ষণিক প্রতিবাদ করা দরকার ছিল, তাই দেশে ফেরত আসার সিদ্ধান্ত নিই।’

এ সময় জয়সওয়াল বাংলাদেশের গাইবান্ধা জেলার পলাশবাড়িতে শ্রীরামের ৮১ ফুট উঁচু মূর্তি নির্মাণকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের প্রসঙ্গেও মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশে কিছু হিন্দু দেবদেবীর সঙ্গে ‘অপবিত্র ঘটনার’ খবর পাওয়া গেছে, যার কারণে সেখানে প্রতিবাদ হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের সরকার সেখানকার চরমপন্থিদের ওপর নিয়ন্ত্রণ আরোপ করবে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান গত ১৪ জুন ভারতের আইওআরএ-এর এক অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি বিমানবন্দরে পৌঁছান। সেখানে ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধার মুখে পড়েন। কোনো ব্যাখ্যা ছাড়াই তাকে আড়াই ঘণ্টা বসিয়ে রাখা হয়। পরে তিনি ঢাকায় ফিরে আসেন।যা কূটনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দেয়। 

ঢাকায় ফিরে সাংবাদিকদের ডা. জাহেদ বলেন, আমি ওখানে ব্যক্তি হিসেবে যাইনি, সরকারের একজন প্রতিনিধি হিসেবে গেছি। ফলে আমার সঙ্গে ওখানে যা হয়েছে ইন্সট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার। সে কারণে আমি ফেরত আসার সিদ্ধান্ত নিই। একটা পর্যায়ে তারা খুব চেষ্টা করেছে যেন আমি ভারতে প্রবেশ করি। কিন্তু আমি ওই ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে দেশে ফেরত আসি।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

দিল্লিতে ডা. জাহেদকে ‘বাধা’, যে ব্যাখ্যা দিল ভারত

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত