সংবাদ

সোমবার নামছে টিসিবির ৭২০ ট্রাক

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১০ মে ২০২৬, ০৭:২৮ পিএম

সোমবার নামছে টিসিবির ৭২০ ট্রাক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফেরাতে আগামীকাল সোমবার থেকে সারাদেশে বড় পরিসরে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

র‌বিবার (১০ মে) এক তথ্যবিবরণীতে জানানো হয়, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আগামীকাল রাজধানীর আগারগাঁও এলাকায় এই ট্রাকসেল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সরকারি এই উদ্যোগের ফলে সাধারণ ভোক্তারা বাজার দরের চেয়ে বেশ সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ পাবেন।

​টিসিবির উপ-পরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়েছে, আগামী ১১ মে থেকে ২১ মে পর্যন্ত টানা ১০ দিন (শুক্রবার ব্যতীত) দেশের ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে। প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে ৪০০ জন সাধারণ মানুষ পণ্য কিনতে পারবেন। এই ১০ দিনে সারাদেশে প্রায় ২৮ লাখ ৮০ হাজার উপকারভোগীর কাছে প্রায় ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য পৌঁছে দেওয়া হবে। বিশেষ বিষয় হলো, যেকোনো সাধারণ ভোক্তাই সরাসরি ট্রাক থেকে এই পণ্য সংগ্রহ করতে পারবেন।

মূল্য ও পরিমাণের বিষয়ে টিসিবি জানিয়েছে, একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল প্রতি লিটার ১৩০ টাকা দরে, ১ কেজি চিনি ৮০ টাকা এবং ২ কেজি মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকা দরে কিনতে পারবেন। ঢাকা মহানগরীতে (ঢাকা জেলাসহ) ৫০টি, চট্টগ্রামে ২০টি এবং বাকি বিভাগীয় ও জেলা শহরগুলোতে নির্দিষ্ট সংখ্যক ট্রাকে এই বিক্রি কার্যক্রম চলবে। ৫৬টি জেলায় প্রতিদিন ১০টি করে ট্রাক পণ্য নিয়ে মাঠে থাকবে।

আদেশে আরও জানানো হয়, ভ্রাম্যমাণ ট্রাকসেলের পাশাপাশি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারগুলোর জন্য নিয়মিত ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি কার্যক্রমও অব্যাহত থাকবে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মে মাসে প্রায় ৭২ লাখ কার্ডধারী পরিবারের কাছে প্রায় ৩৪ হাজার ৮৪৮ মেট্রিক টন পণ্য বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কার্ডধারীদের জন্য নির্ধারিত তেলের দাম ও পণ্যের পরিমাণ আগের মতোই অপরিবর্তিত থাকবে বলে নিশ্চিত করেছে টিসিবি।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১০ মে ২০২৬

সোমবার নামছে টিসিবির ৭২০ ট্রাক

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত