দেশের প্রতিটি কন্যাশিশুর নিরাপত্তা ও সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করতে রাষ্ট্র সবচেয়ে বড় সহায় হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, মেয়েরা যে স্বপ্ন নিয়ে তাদের ভবিষ্যৎ গড়তে চায়, রাষ্ট্র সেই পথে কোনো বাধা নয় বরং শক্তি হয়ে পাশে দাঁড়াবে।
আজ সোমবার
(১১ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি
(পুনাক) আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা
রহমান বলেন, “আমরা যদি প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করি, তবে একটি সুন্দর ও
কাঙ্ক্ষিত সমাজ গঠন করা অবশ্যই সম্ভব, ইনশা-আল্লাহ।” তিনি মনে করেন, পরিবার ও সামাজিক
উন্নয়নের কেন্দ্রবিন্দুতে থেকে নারীরা স্বাস্থ্যসেবা এবং গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ
অবদান রাখতে পারেন।
নারীদের অর্থনৈতিক
স্বনির্ভরতার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রীর সহধর্মিণী বলেন: ক্ষুদ্র, কুটির ও মাঝারি
শিল্পে যোগ্য নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া এখন সময়ের দাবি। প্রয়োজনীয় প্রশিক্ষণ,
উন্নয়ন কার্যক্রম এবং মার্কেটিং সাপোর্ট পেলে নারীদের সক্ষমতা বহুগুণ বাড়বে। এর ফলে
পরিবারে সচ্ছলতা আসবে, সন্তানদের শিক্ষার সুযোগ বাড়বে এবং দেশের দারিদ্র্য বিমোচন সহজ
হবে।
ডা. জুবাইদা রহমান বলেন, "রাষ্ট্রব্যবস্থা
মেয়েদের চলার পথে প্রতিবন্ধকতা সৃষ্টির পরিবর্তে বরং তাদের এগিয়ে নেওয়ার মূল শক্তি
হিসেবে কাজ করবে।"
অনুষ্ঠানের
শুরুতে ডা. জুবাইদা রহমান পুনাকের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ওপর নির্মিত একটি
তথ্যচিত্র উপভোগ করেন। এরপর তিনি রাজধানীর শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের
মেধাবী শিক্ষার্থীদের হাতে মেধা সনদ তুলে দেন।
পুনাক সভানেত্রীর
সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমেদ,
সংস্কৃতি সচিব কানিজ মওলা এবং পুনাকের সহ-সভানেত্রী মিসেস সাবিনা আওলাদ। অনুষ্ঠানে
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহধর্মিণী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন