দেশে হামের প্রকোপ থামছেই না। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৫৯ জন এই রোগে আক্রান্ত হয়েছেন।
আজ সোমবার (১১ মে) স্বাস্থ্য
অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে এই তথ্য
জানা গেছে।
স্বাস্থ্য
অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত
সারাদেশে হাম ও এর
উপসর্গে মোট ৩৭২ জনের মৃত্যু হলো। সংক্রমণের হারও
ঊর্ধ্বমুখী; গত এক দিনেই
নতুন করে ১ হাজার ৪৫৯ জনের শরীরে হামের লক্ষণ পাওয়া গেছে।
প্রতিবেদনে
আরও উল্লেখ করা হয়: মোট
ভর্তি: গত ১৫ মার্চ
থেকে আজ পর্যন্ত সারাদেশে
হামের উপসর্গ নিয়ে মোট ৩৫
হাজার ৯৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের
মধ্যে এ পর্যন্ত মোট
৩১ হাজার ৯৯২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে
ছাড়পত্র পেয়েছেন।
হামের
সংক্রমণ রোধে স্বাস্থ্য অধিদপ্তর
থেকে নিয়মিত পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা
গ্রহণ করা হচ্ছে। তবে
শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন