যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধবিরতির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বা ‘লাইফ সাপোর্টে’ রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১১ মে) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
যুদ্ধ বন্ধে স্থায়ী আলোচনায় বসার শর্ত নিয়ে দুই দেশ এখনো একমত হতে না পারায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করেন ট্রাম্প।
যুদ্ধবিরতির বর্তমান নাজুক দশা বোঝাতে ট্রাম্প একটি রূপক উদাহরণ ব্যবহার করেন। তিনি বলেন, “যুদ্ধবিরতির অবস্থা এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেন একজন ডাক্তার এসে বলছেন ‘স্যার, আপনার প্রিয়জনের বেঁচে থাকার সম্ভাবনা মাত্র ১ শতাংশ’।”
শান্তি আলোচনার জন্য ইরানের পক্ষ থেকে দেওয়া পাল্টা প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। তিনি একে ‘নির্বোধের মতো প্রস্তাব’ হিসেবে অভিহিত করে বলেন, “এই প্রস্তাব কেউই গ্রহণ করবে না। যদিও ওবামা বা বাইডেন হলে হয়তো এটি গ্রহণ করতেন। তারা এর আগে যা কেড়ে নিয়েছে তা ছিল আরও অনেক বেশি ভয়াবহ।”
বক্তব্যের একপর্যায়ে ইরানের নৌ-শক্তির ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “যুদ্ধে ইরানের নৌশক্তি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। তাদের আগে ১৫৯টি জাহাজ ছিল, এখন আর একটিও (বড় জাহাজ) নেই। শুধু কয়েকটি ছোট স্পিডবোট এদিক-ওদিক ঘুরে বেড়াচ্ছে। আমরা একদিনেই তাদের আটটি বোট ধ্বংস করে দিয়েছি।”
গত ২৮ ফেব্রুয়ারি ইরান অভিমুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে এই যুদ্ধের সূত্রপাত হয়। দীর্ঘ ছয় সপ্তাহ রক্তক্ষয়ী যুদ্ধের পর গত ৮ এপ্রিল থেকে দুই পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে ট্রাম্পের এই সাম্প্রতিক মন্তব্যে আবারও যুদ্ধের দামামা বাজার আশঙ্কা তৈরি হয়েছে।

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন