সংবাদ

প্রশিক্ষকদের জন্য আইপিভি৬ কর্মশালা শুরু

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৬:০৭ পিএম

প্রশিক্ষকদের জন্য আইপিভি৬ কর্মশালা শুরু

দেশে আধুনিক ও ভবিষ্যৎ উপযোগী ব্রডব্যান্ড ইন্টারনেট অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষকদের জন্য তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনিক) এর যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো ‘আইপিভি৬ ডেপ্লয়মেন্ট’ বিষয়ক এই কর্মশালা আয়োজন করা হয়েছে ।

১২ মে থেকে শুরু হওয়া এই কর্মশালাটি চলবে ১৪ মে পর্যন্ত। এতে দেশের বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (আইএসপি) ২০ জন নেটওয়ার্ক প্রকৌশলী অংশগ্রহণ করেছেন, যারা পরবর্তীতে প্রশিক্ষক হিসেবে ভূমিকা রাখবেন।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আইএসপিএবির সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঞাঁ বলেন, বিশ্বজু‌ড়ে ইন্টারনেটের ব্যবহার দ্রুত বৃদ্ধি পাওয়ায় আইপিভি৪ এর সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে আইপিভি৬ প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি। ফলে দেশের ডিজিটাল অবকাঠামোকে শক্তিশালী ও টেকসই করতে এ বিষয়ে দক্ষ প্রশিক্ষক তৈরির কোনো বিকল্প নেই।

তিনি জানান, এই কর্মশালা থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে দেশের প্রতিটি বিভাগ ও জেলায় নিয়মিত প্রশিক্ষণের আয়োজন করা হবে। এর ফলে প্রকৌশলীদের পাশাপাশি আইএসপি প্রতিষ্ঠানগুলোও উপকৃত হবে এবং সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী ও নিরাপদ ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

তিন দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত আছেন এপনিকের আন্তর্জাতিক ট্রেনিং বিশেষজ্ঞ মো. আব্দুল আওয়াল হাওলাদার এবং মো. রাফিউন নবি বাবির।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৩ মে ২০২৬

প্রশিক্ষকদের জন্য আইপিভি৬ কর্মশালা শুরু

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত