সংবাদ

রংপুরে মুষলধারে বৃষ্টিতে জনজীবন অচল

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৫:৫৫ পিএম

রংপুরে মুষলধারে বৃষ্টিতে জনজীবন অচল
রংপুরে মুষলধারে বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। ছবি : সংবাদ

বিভাগীয় শহর রংপুর ও এর আশপাশের এলাকায় সকাল থেকে অবিরাম বৃষ্টিতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। কখনও মুষলধারে, আবার কখনও ঝিরঝিরে বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। বৃষ্টির কারণে বাজার ও বিপণিবিতানগুলোয় ক্রেতা সমাগম না থাকায় ব্যবসায়ীরা অলস সময় পার করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকেই রংপুরের আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতা বাড়তে থাকে। এতে কর্মজীবী ও শ্রমজীবী মানুষ বিপাকে পড়েন। বিশেষ করে দিনমজুর, রিকশাচালক ও ভ্যানচালকেরা কাজ না পেয়ে দীর্ঘ সময় বসে ছিলেন। বৃষ্টির কারণে সড়কে যানচলাচল কম থাকায় তাঁদের আয়-রোজগার প্রায় বন্ধ হয়ে গেছে। অন্যদিকে অবিরাম বৃষ্টির ফলে নগরীর নিচু এলাকায় জলাবদ্ধতা ও প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে।

নগরীর বড় কয়েকটি শপিং মল ও কাঁচাবাজার ঘুরে দেখা যায়, দোকানপাট খোলা থাকলেও বৃষ্টির কারণে ক্রেতার সংখ্যা একেবারেই কম। ব্যবসায়ীরা জানান, সকাল থেকে বৃষ্টি অব্যাহত থাকায় অনেক দোকানে এখন পর্যন্ত কোনো পণ্য বিক্রি হয়নি।

রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার দুপুর ১২টা পর্যন্ত জেলায় ৩৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান জানান, বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। নিরাপত্তার স্বার্থে বজ্রপাতের সময় সাধারণ মানুষকে ঘরের বাইরে না থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

এদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে পাঠানো এক সতর্কবার্তায় আগামী ৭২ ঘণ্টায় রংপুরসহ দেশের কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়াবিদ ড. ওমর ফারুক স্বাক্ষরিত ওই বার্তায় জানানো হয়, আগামী তিন দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৩ মে ২০২৬

রংপুরে মুষলধারে বৃষ্টিতে জনজীবন অচল

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত