সংবাদ

ধর্ষণ মামলায় আপোষ না করাতেই বগুড়ায় নাজমুলকে হত্যা

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৯:৫৯ পিএম

ধর্ষণ মামলায় আপোষ না করাতেই বগুড়ায় নাজমুলকে হত্যা
বগুড়ার হাতিবান্ধা বাজার এলাকায় অভিযান চালিয়ে উজ্জ্বলকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রায় আড়াই বছর আগে বগুড়ার গাবতলীতে নাজমুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক আসামিকে গ্রেপ্তার করেছে সিআইডি।  মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় বগুড়ার হাতিবান্ধা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. জাহিদ হাসান ওরফে উজ্জল (৩২)। তিনি গাবতলী উপজেলার হাতিবান্ধা পশ্চিম পাড়ার মো. আব্দুর রশিদ ও জুলেখা বেগমের ছেলে।

সিআইডি জানায়, ২০২৩ সালের ২০ অক্টোবর অসুস্থ স্ত্রীকে হাসপাতালে নেওয়ার জন্য সিএনজি আনতে বাড়ি থেকে বের হন নাজমুল ইসলাম। এরপর তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা ব্যাপক খোঁজাখুঁজি ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালান। দুই দিন পর ২২ অক্টোবর গাবতলীর হাতিবান্ধা এলাকার একটি আমন ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মামলার এজাহার ও তদন্ত সূত্রে জানা যায়, নিহত নাজমুল ইসলামের ফুপাতো ভাইয়ের দায়ের করা একটি ধর্ষণ মামলায় আপোষ-মীমাংসার জন্য দীর্ঘদিন ধরে তাকে চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু নাজমুল ইসলাম সেই চাপে রাজি হননি। এর জের ধরে উজ্জল ও তার সহযোগীরা তাকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিতেন।

সিআইডি সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতা ও পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিতভাবেই নাজমুলকে হত্যা করে মরদেহ ধানক্ষেতে ফেলে রাখা হয়। ঘটনার পর মামলার তদন্তভার পায় সিআইডি। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উজ্জলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত উজ্জলকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে গাবতলী থানায় মামলা হয়েছে। তদন্ত স্বার্থে তাকে পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের তথ্য উদঘাটনে সিআইডি বগুড়া জেলার তদন্ত ও অভিযান অব্যাহত রেখেছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৩ মে ২০২৬

ধর্ষণ মামলায় আপোষ না করাতেই বগুড়ায় নাজমুলকে হত্যা

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত