সংবাদ

কবিতার ভিতর বাহির: সিকদার আমিনুল হক

শিহাব সরকার
শিহাব সরকার
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৭:১০ এএম

কবিতার ভিতর বাহির: সিকদার আমিনুল হক
সিকদার আমিনুল হক

দেখা গেছে যে, শিল্পীর মোক্ষ লাভের পথে উত্তরোত্তর উৎকর্ষ অর্জনের পাশাপাশি স্বাতন্ত্র্যেরও একটা বড় ভূমিকা থেকে যায়| শিল্পীর বড় এক পরিচয় তাঁর স্বাতন্ত্র্য| আজীবন এই স্বাতন্ত্র্য ধরে রাখার ভেতর দিয়েই সিকদার আমিনুল হক বাংলাদেশের, তথা বাংলা কবিতায় তাঁর স্থানটি খোদাই করে নিয়েছেন| সাহিত্যে একটি ˆবশিষ্ট্যময় অবস্থান ˆতরি করে নেয়া যে কোনো কবির জন্য বড় এক অর্জন| অনেক ‘বড়’ কবির এটা হয়ে ওঠে না, গড়পড়তা মানের কবিদের কথা বাদই থাকলো| বহু কবি স্বাতন্ত্র্য ব্যাপারটির গুরুত্ব বুঝতে পারেন না| বুঝতে পারেন না যে, সাহিত্যের নিরিখে এর বিশেষ একটি অর্থ আছে| সিকদার আমিনুল হকের (১৯৪২-২০০৩) কবিতার সার্বিক মেজাজ সম্পর্কে ধারণা নিতে গিয়ে আমরা তাঁর স্বাতন্ত্র্যের পরিধি দেখে অবাক না হয়ে পারি না| তিনি আয়ত্ত করেছিলেন এক অনন্য কণ্ঠ|

এখানে একটা রহস্যালু ব্যাপার আছে| শিল্পীর স্বাতন্ত্র্য কখনোই তাঁর জন্মগত বা সহজাত ব্যাপার নয়| ‘শিল্পী’র অভিধায় কবিরা অবশ্যই অন্তর্ভুক্ত| কবি তাঁর প্রথম রচনা থেকেই স্বতন্ত্র নন সাধারণত| যেমন ছিলেন না জীবনানন্দ দাশ এবং আরো অনেকে| অনেক কবি দ্রুত অগ্রজ কবিদের প্রভাব-বলয় থেকে মুক্ত হয়ে যেতে পারেন| কেউ কেউ নিজস্ব কণ্ঠস্বরটি  তৈরি করতে সময় নিয়ে নেন প্রচুর| প্রথম বই ‘দূরের কার্নিশ’-এ (১৯৭৫) সিকদার আমিনুল হককে দেখা যায় এক প্রকার ডুবে আছেন শঙ্খ ঘোষ, অলোকরঞ্জন দাশগুপ্ত ও শক্তি চট্টোপাধ্যায়ের ভুবনে| কিন্তু পরের বই ‘তিন পাপড়ির ফুল’-এ (১৯৭৯) তিনি এই তিনজন কবির আচ্ছন্নতা থেকে বেরিয়ে ভিন্ন এক ভাষায় নিজেকে প্রকাশ করতে শুরু করেন| এটি তাঁর নিজস্ব, এবং পৃথক এক ভাষা| প্রভাবের কথা বলতে গেলে, উপরোক্ত তিন কবি যেন কবিতায় চেপে থাকেন শ্বাসরুদ্ধকরভাবে| এ থেকে নিরাপদে বেরিয়ে আসা কঠিন কাজ| সিকদার আমিনুল হক তাঁর দ্বিতীয় গ্রন্থে এটি পেরেছিলেন, যদিও তাঁদের মায়াজালে তিনি তখনো অল্পবিস্তর আবিষ্ট| এখানে অনেকে মনঃক্ষুণ্ন হতে পারেন| আমি তার কারণ দেখি না| জীবনানন্দ দাশ তাঁর প্রথম দুই বইয়ে নজরুলীয় প্রভাবে এতটাই আচ্ছন্ন হয়ে ছিলেন যে, তিনি আদৌ কখনো নিজস্ব বাকভঙ্গিতে লিখতে পারবেন— তা রীতিমতো অচিন্ত্যনীয় ছিলো| এখন দেখি কী আয়রনি, জীবনানন্দ এমনই এক কাব্যভাষা বাঙালি কবিদের ভেতর ছড়িয়ে গিয়েছেন যে, এই এত বছর পর, এর কুহক থেকে মুক্তি পাওয়ার কোনো পথ দেখি না| কোনো না কোনো পরোক্ষ মাধ্যমে জীবনানন্দ জড়িয়ে আছেনই বাঙালি কবির কবিতায়, সে ঢাকায় হোক, কলকাতায় হোক বা আগরতলায় হোক|

আল মাহমুদের প্রথম দিকের বইয়ে তাঁর বাংলার লোকজ মোটিফসঞ্জাত স্বাতন্ত্র্য স্পষ্ট ছিলো| পরের দিকে নিজের জগতের সীমাকে বিস্তৃত করতে গিয়ে তিনি তাঁর অগুনতি অভ্যস্ত পাঠকের কাছে ‘অচেনা’ হয়ে পড়েন| এরা আল মাহমুদের কবিতার গ্রামীণ আবহের সঙ্গে পরিচিত| এর অনুপস্থিতি তাদের অনেককে বিভ্রান্ত করে| আল মাহমুদের স্বাতন্ত্র্য পরে থিতু হয় তাঁর রোমান্টিক গীতলতায়| এদিক থেকে শামসুর রাহমানের নিজস্ব ভাষাভঙ্গি বরাবর অটুট| দু-চারটি চরণ পড়েই তাঁকে চেনা যায়|

কবিতা নিয়ে সিকদার আমিনুল হকের ‘হোমওয়ার্ক’ বিস্ময়কর| সমসাময়িক ও অনুজতর কবিদের মতো তাঁর বাস্তব জগতের সীমা খুব বিস্তৃত বা কোলাহলমুখর ছিলো না| নিরিবিলি, অন্তরঙ্গ পরিবেশের জীবন কাটিয়ে গেছেন তিনি, স্বেচ্ছা নির্বাসনের মতো অনেকটা| এ জীবন এক পর্যায়ে তাঁর জন্য হয়ে দাঁড়ায় বিশুদ্ধ কবিতাযাপন| পার্থিব জীবনের ক্লেদ-কর্দম, নানা ধরনের যুদ্ধ ও অর্থহীন দৌড়ঝাঁপ থেকে তিনি নিজেকে অনেকটা সরিয়ে রাখতে পেরেছিলেন সৌভাগ্যবশত| একজন কবির অনিবার্য রক্তপাত থেকে তিনি অবশ্য মুক্ত থাকতে পারেননি| তাঁর জন্য এটা হয়ে দাঁড়ায় আশীর্বাদ| না হলে কবি জীবনের মধ্য পর্যায়ে পৌঁছে তিনি কীভাবে পেয়ে যান তাঁর জাদুকরী কাব্যভাষা; চিত্রকল্প-উপমা-রূপক-বিরোধাভাস ইত্যাদি মিলিয়ে যা আমাদের কানে বাজে এক ঐন্দ্রজালিক সঙ্গীতের মতো|

সব পাঠকের কবি নন সিকদার আমিনুল হক| মনে হতে পারে তিনি দুরূহ| আসলে বই থেকে বইয়ে তিনি অভিনব থেকে অভিনবতর গন্তব্য খুঁজেছেন| কবিতার, বৃহত্তর অর্থে শিল্পের| তিনি এক পর্যায়ে আমাদের কাছে হয়ে পড়েন সম্পূর্ণ নতুন চরিত্রের এক কবি| একটি খাঁটি বাঙালি সত্তাকে ধারণ করেও তিনি পাঠককে নিজের পরিচয় দেন এক অবিশ্রান্ত যাযাবর হিসেবে| শুরুর দিকে তাঁর কবিতার মূল বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিলো নিসর্গ, প্রেম, বিষণ্নতা ও নানা পর্যায়ে ব্যক্তির মানসচিত্র| তাঁর বাচনভঙ্গি ছিলো একরৈখিক| পাঠক আন্দাজ করতে পারেনি, চেনা আবহের অন্তরালে তিনি কী অক্লান্তভাবে নিজের রূপান্তর ঘটিয়ে চলেছেন| প্রসন্ন মেজাজের এক মেদুরতা ছড়িয়ে ছিলো তাঁর প্রথম দিকের বই ক’টিতে| কবির এই মানসিক অবয়বের সঙ্গে পাঠক পরিচিত| বাঙালি কবি সাধারণত নিজেকে সীমাবদ্ধ রাখেন দেশজ পরিমণ্ডলে| জীবনানন্দ দাশ আমাদের প্রথম কবি, যিনি পাঠকের সামনে হাজির করেন দূরভূমি, দূর সমুদ্রতট, ইতিহাস এবং অতীত-ধূসর চরিত্রদের| কবি জানান পাঠককে, অনেক পথ তিনি হেঁটেছেন পৃথিবীর বিস্তীর্ণ প্রান্তরে ও পথে| কোনো রকমের ভবিষ্যদ্বাণীর অতীত, আত্মরূপান্তরের এই প্রক্রিয়ায় সিকদার আমিনুল হকও নিজেকে আবিষ্কার করেন এক যাযাবর হিসেবে| জীবনানন্দের মতো নয় পুরোপুরি, তাঁর নিজের ধরনে এই কবি হয়ে ওঠেন পরিব্রাজক| বলতে ইচ্ছে হয়, পালাবদলের এই পর্যায়ে সিকদার আমিনুল হকের মনোজগতের অবচেতন স্তরে ও তাঁর মৌলিক কবিসত্তায় ক্রিয়াশীল ছিলো একজন বিশুদ্ধ কবির মুক্তিস্পৃহা— যা চিরকালীন|

ক্লেদাকীর্ণ, একঘেঁয়ে বাস্তবের অর্গল ভেঙে বেরিয়ে আসতে চেয়েছিলেন কবি| পরের পর্যায়ের কবিতায় তিনি আমাদের নিয়ে যান তাঁর রূপান্তর-পরবর্তী ভুবনে| আমরা সবিস্ময়ে আবিষ্কার করি বিবরণ ও বক্তব্যের সঙ্গে সঙ্গে তাঁর উচ্চারণভঙ্গিও পাল্টেছে| এ পর্যায়ে কবির রচনায় আমরা পাই টানাগদ্যের প্রাধান্য— বাংলাদেশের কবিতায় মুখ্যত অনাস্বদিত এক চিত্রল ও মূর্চ্ছনাময় কাব্যভাষা| ‘সতত ডানার মানুষ’ (১৯৯১) গ্রন্থটি দিয়ে কবির এই নতুন কাব্যভাষা ও বিশ্বভ্রমণের সূচনা| অবশ্য পূর্ববর্তী ক’টি বই ‘আমি সেই ইলেকট্রা’ (১৯৮৫), ‘পাত্রে তুমি প্রতিদিন জল’ (১৯৮৭), ‘এক রাত্রি এক ঋতু’ (১৯৯১) ইত্যাদিতেও আসন্ন রূপান্তর ও টানাগদ্যে লেখা কবিতা বা প্রোজ পোয়েমের প্রতি তার ঝোঁক লক্ষ্য করা যায়| বাংলাদেশে ষাটের দশকে এই বিশেষ প্রকরণটি ব্যবহার ক’রে আবদুল মান্নান ˆসয়দ বেশ কিছু কবিতা লিখেছেন| আবার অনেকেই এর প্রতি আগ্রহ দেখাননি| কিন্তু এই বিশেষ ধরনের কবিতার যে-বিপুল সম্ভাবনা আছে নিজেকে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করার, তা উপলব্ধি করতে পেরেছিলেন সিকদার আমিনুল হক| গদ্যভঙ্গিপ্রধান এই আঙ্গিকটি গত শতকের ষাট দশকের অন্যতম প্রধান এই কবির রচনাকে বিশেষভাবে ব্যঞ্জনাময় করে তুলেছে| সিকদার আমিনুল হকের বড় অর্জন এইখানে| 

বাংলাদেশের কবিতায় বরাবর যা দেখা যায়, প্রায় সব কবিই তাঁদের রচনায় প্রচ্ছন্নভাবে হলেও মেসেজ বা বক্তব্য ধরে রাখতে চান| কবিকে পাঠকের উদ্দেশে কিছু বলতে হয়| যাঁরা নির্দিষ্টভাবে কিছু বলতে চান না, তাঁদের রচনাশৈলী থেকে পাঠক কবির মনোজগৎ সম্পর্কে ধারণা করে নেন| কবিতায় প্রকট সামাজিক অঙ্গীকার বা রাজনীতিমনস্কতা সিকদার আমিনুল হককে কখনো টানেনি| ব্যক্তিজীবনে তাঁর একটি অবিচল রাজনৈতিক বিশ্বাস অবশ্যই ছিলো| মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনার প্রতি আপসহীনভাবে আনুগত্য দেখিয়ে গেছেন| জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর কাছে ছিলেন বাঙালির সর্বশ্রেষ্ঠ নেতা| এই প্রেক্ষিতে বলতে হয়, সরাসরি মুক্তিযুদ্ধের ওপর রচিত তাঁর কবিতা কম, যদিও বাঙালির স্বাধীন ও সার্বভৌম অস্তিত্বের সঙ্গে জড়িত এই যুদ্ধ নিজস্ব ধরনের চিত্রকল্প ও রূপকের মাধ্যমে তাঁর কবিতায় ছায়াপাত করে গেছে বরাবর| ১৯৭১-এর ন’মাস পাকবাহিনী কর্তৃক অধিকৃত ঢাকা নিয়ে অনবদ্য একটি কবিতা আছে সিকদার আমিনুল হকের| আসলে এই কবি তাঁর সার্বিক কাব্যমেজাজ, প্রকরণ এবং কবিতাভাবনার নিরিখে বাংলাদেশের কবিতায় সম্পূর্ণ ভিন্ন এক অবস্থান তৈরি করে নিয়েছেন|

আমাদের কবিতার প্রথাবদ্ধ এবং বহুল ব্যবহৃত প্রকাশভঙ্গির প্রতি বিমুখ তিনি শুরু থেকেই| পরবর্তী সময়ে কবিতায় তাঁর স্বতন্ত্র ভাষাটি আয়ত্ত করার সঙ্গে সঙ্গে এই বিমুখতা অনীহার রূপ নেয়| অনভ্যস্ত পাঠক তাঁর কবিতা পড়তে গিয়ে স্বচ্ছন্দ না-ও বোধ করতে পারেন| কিন্তু এই কবির রচনায় ঢোকার জন্য পাঠের রুচি এবং পাঠাভ্যাসকে প্রস্তুত করার প্রয়োজন ব্যাপকভাবে|

সিকদার আমিনুল হকের কবিতার ভুবন এবং এর খুঁটিনাটি বাস্তবতা সব সময় দেশজ সীমারেখায় আবদ্ধ থাকে না| তা উন্মোচিত হয় আমাদের কাছে অপরিচিত ভূমণ্ডল, মানুষ ও জলবায়ুর প্রেক্ষাপটে| সমুদ্র ও অরণ্য তাঁর প্রিয় দুটি বিষয়, একই সঙ্গে নারী ও মৃত্যুচিন্তা| কিন্তু এরা আছে আমাদের চিরচেনা ভূ-প্রকৃতি ও সমাজের অতীত কোনো আবহের ভেতর| আবার এক কুশলী শিল্পীর মতো কবি এই আপাত-অচেনা প্রেক্ষাপটের সঙ্গে দেশজ বাস্তবতারও মিশেল ঘটিয়ে দেন| তাঁর কবিতার স্বাদু গদ্যভঙ্গির সঙ্গে এই কোলাজ স্বচ্ছন্দে মিশে যায়| 

কাব্য-কোলাজ সৃষ্টিতে পারদর্শী সিকদার আমিনুল হক| প্রচলিত মেজাজের কবিতায় এটা আশা করা যায় না| তাঁর কবিতার গঠনপ্রকৃতিতে আরো একটি  বৈশিষ্ট্য বিশেষভাবে লক্ষ্যণীয়| এক অননুকরণীয় কৌশলে শব্দের পিঠে শব্দ বসিয়ে, ওগুলোর মধ্যে মধুমিলন ও বিরোধিতা ঘটিয়ে তিনি কবিতার ভেতরে, পঙক্তিতে পঙক্তিতে এক অদ্ভুত সঙ্গীতের মূর্চ্ছনা জাগান| একজন সহজাত এবং খাঁটি— জেনুইন অর্থে, কবির পক্ষেই এই কাজটি সম্ভব| নানা উচ্চতার শিখরে পৌঁছানোর জন্য প্রাণপাতরত আমাদের বহু কবি কবিতার এই রহস্যটি ধরতে পারেননি| করুণা হয়, এঁরা সারাজীবন সস্তা, প্যাচপ্যাচে আবেগের বিবর্ণ কবিতা লিখে গেছেন, তা প্রেম-ভালোবাসা নিয়ে হোক বা মাটিসংলগ্নতা নিয়েই হোক| আসলে প্রকৃত কবিকে প্রথমে জানতে হয় কবিতা মাধ্যম হিসেবে মূলত কী, ‘কবিতা’ থেকে ‘পদ্য’ বা নিরেট গদ্যের পার্থক্য কোথায়— তারপর বিষয়ˆবচিত্র্য| আমরা ছদ্মকবিদের ও মারমার-কাটকাট পদ্যাকারদের নানা কায়দাবাজি দেখে এতদূর এসেছি| গুটি কয়েক কবি বাদে কবিতার অন্তহীন, অনিশ্চিত যাত্রাই শুরু করেননি কেউ প্রকৃত অর্থে| একজন বিশুদ্ধ কবি হিসেবে নিজেকে ধীরে ধীরে গড়ে তোলা, অন্য অন্য বড় আধুনিক বাঙালি ও বিদেশি কবিদের রচনা বিপুল আয়াসসাধ্য অভিনিবেশ নিয়ে অধ্যয়ন এবং সেগুলোর মর্মমূলে পৌঁছাবার কারণে সিকদার আমিনুল হক বাংলা কবিতায় নিজের অমোচনীয় মহিমায় উজ্জ্বল হয়ে থাকবেন| প্রস্তুতিপর্বেই তিনি আয়ত্ত করেছিলেন আধুনিক কবিতার আন্তর্জাতিক চারিত্র ও প্রকরণ|

প্রতিভাবান কবিদের বহুলপ্রজ না হলেও চলে| সিকদার আমিনুল হকের বইয়ের সংখ্যা বিপুল নয়| ১৯৭৫ থেকে মৃত্যুর এক বছর আগে ২০০২ পর্যন্ত ১৫টি কবিতার বই রেখে গিয়ে তিনি আমাদের প্রধান কবিদের একজন হিসেবে টিকে গেছেন নিঃসন্দেহে| কাব্যজীবনের এক তিক্ত পর্যায়ে অভিমানের সঙ্গে তাঁর একটি বইয়ের নাম রেখেছিলেন তিনি ‘বহুদিন উপেক্ষায় বহুদিন অন্ধকারে’| এখন উপলব্ধি করি, অন্ধকারে বা উপেক্ষায় থাকার কবি নন সিকদার আমিনুল হক| তাঁর জন্য অপেক্ষা করে আছে আলোকিত দিব্যরথ| 

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

কবিতার ভিতর বাহির: সিকদার আমিনুল হক

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত