আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ঘাম ঝরাচ্ছে অংশগ্রহণকারী দলগুলো। মাঠের লড়াই শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে আইসিসি আগামী ৬ থেকে ১০ জুন পর্যন্ত প্রস্তুতি ম্যাচের সময়সূচি ঘোষণা করেছে। এই সূচিতে বাংলাদেশের মেয়েরাও দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে।
প্রকাশিত সূচি
অনুযায়ী, ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপের মূল আসরে নামার আগে ৬ জুন প্রথম
প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। লাফবরায় স্থানীয় সময় বিকেল ৩টায় নিউজিল্যান্ডের
মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল। এরপর ৯ জুন একই ভেন্যুতে আয়ারল্যান্ডের বিপক্ষে
নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।
আইসিসির আনুষ্ঠানিক
প্রস্তুতি ম্যাচের বাইরেও টাইগ্রেসদের জন্য থাকছে বাড়তি সুযোগ। ইংল্যান্ড সফরের আগে
স্কটল্যান্ডে একটি বিশেষ প্রস্তুতি সিরিজ খেলবে বাংলাদেশ। সেখানে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের
বিপক্ষে নিজেদের শক্তিমত্তা যাচাই করার সুযোগ পাবেন জ্যোতি-নাহিদা-মারুফারা।
এবারের নারী
বিশ্বকাপে বাংলাদেশ খেলবে 'এ' গ্রুপে। যেখানে তাদের লড়তে হবে বিশ্বসেরা সব প্রতিপক্ষের
বিরুদ্ধে। গ্রুপে বাংলাদেশের সঙ্গী হিসেবে আছে: ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ
আফ্রিকা ও নেদারল্যান্ডস।

শুক্রবার, ১৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন