হরমুজ প্রণালিতে টোল আরোপের বিষয়ে আপত্তি জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। স্থানয়ি সময় গতকাল বৃহস্পতিবার (১৪ মে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকের পর এ তথ্য জানায় হোয়াইট হাউস।
সেইসঙ্গে উপসাগরীয় অঞ্চল থেকে তেলের সরবরাহ কমে গেলে তার বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তেল কেনার বিষয়টি বিবেচনা করছেন বলেও জানা গেছে।
এদিকে ওইদিন বেইজিংয়ে ট্রাম্প, যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা এবং ব্যবসায়ী নেতাদের সম্মানে জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করেন শি জিনপিং। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির নেতা তাইওয়ান ও ইরানসহ বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য আপাতত প্রকাশ্যে পাশে সরিয়ে রেখে ব্যবসায়িক চুক্তির দিকেই বেশি গুরুত্ব দেন।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান সংঘাত নিরসনে সহায়তার প্রস্তাব দিয়েছেন শি জিনপিং। একই সঙ্গে তেহরানের সঙ্গে চীনের সম্পর্ক ঘিরে উত্তেজনাকেও তিনি গুরুত্বহীন হিসেবে তুলে ধরেন।
ট্রাম্প বলেন, ‘তিনি (শি) বলেছেন, চীন কোনো সামরিক সরঞ্জাম দেবে নাৃ তিনি খুব জোর দিয়ে এ কথা বলেছেন।’
তিনি আরও জানান, শি জিনপিং হরমুজ প্রণালি খোলা রাখতে চান এবং বলেছেন, ‘আমি যদি কোনোভাবে সহায়তা করতে পারি, তাহলে অবশ্যই করতে চাই।’

শুক্রবার, ১৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন