আন্তর্জাতিক ক্রীড়া কূটনীতিতে তুরস্ক প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি যুব উন্নয়ন ও ক্রীড়া ক্ষেত্রে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার (১২ মে) বাংলাদেশের পক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং তুরস্কের পক্ষে দেশটির যুব ও ক্রীড়া মন্ত্রী ওসমান আসকিন বাক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। ক্রীড়াঙ্গনে সততা, নৈতিকতা ও সুশাসনের সর্বোচ্চ মান বজায় রাখার বিষয়ে দুই দেশের মন্ত্রীরা একমত হয়েছেন বলে প্রতিমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে।
চুক্তি অনুযায়ী, উভয় দেশ ক্রীড়া ক্ষেত্রে জ্ঞান ও দক্ষতা বিনিময়ের একটি বহুমুখী কাঠামো তৈরি করবে। আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন ও অর্থায়ন পদ্ধতি নিয়ে অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা পারস্পরিক সফরে অংশ নেবেন। বিশ্বমানের ক্রীড়া অবকাঠামো ব্যবস্থাপনা এবং এর অর্থায়ন সংক্রান্ত কারিগরি তথ্য ও শিক্ষা উপকরণ উভয় দেশ ভাগাভাগি করে নেবে। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ক্রীড়া সুবিধা নিশ্চিত করা এবং বিশেষ সহায়তা কর্মসূচি বাস্তবায়নে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এই চুক্তির ফলে বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশ ও তুরস্কের অ্যাথলেটদের পারফরম্যান্সের মান উন্নত হওয়ার পাশাপাশি ক্রীড়ার মাধ্যমে দুই দেশের মধ্যে গভীর সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে যুব উন্নয়ন ও পেশাদার অ্যাথলেটদের দক্ষতা বৃদ্ধিতে এই চুক্তি কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টদের মতে, এই চুক্তির মাধ্যমে যুব উন্নয়ন, পেশাদার অ্যাথলেটদের অভিজ্ঞতা বিনিময় এবং ক্রীড়া ব্যবস্থাপনার আধুনিকীকরণে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন অধ্যায় শুরু হলো। এই অংশীদারিত্বের ফলে দুই দেশের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন