সংবাদ

সংবাদের কলামগুলো আগ্রহ নিয়ে পড়তাম

এম এম আকাশ
এম এম আকাশ অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ
প্রকাশ: ১৬ মে ২০২৬, ১১:১২ পিএম

সংবাদের কলামগুলো আগ্রহ নিয়ে পড়তাম

এটা খুব আনন্দের খবর যে সংবাদ ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পার করে ৭৬তম বৎসরে পদার্পণ করছে। সংবাদের এই ৭৫ বছরের জার্নি বা চলমান ইতিহাস সেটা খুবই উজ্জ্বল, খুবই বর্ণাঢ্য, খুবই হৃদয়গ্রাহী এবং আমার কাছে বিশেষভাবে হৃদয়গ্রাহী। কারণ সংবাদ ছিল সব সময় প্রগতিশীলদের এক মহৎ সমাবেশ।

সংবাদ প্রতিষ্ঠাই করেছিলেন তার মালিক ব্যবসায়ী আহমদুল কবির, কিন্তু তিনি আসলে ছিলেন ন্যাপের একজন প্রগতিশীল নেতা। এছাড়াও এখানে সাংবাদিকতা করেছেন শহীদুল্লাহ কায়সার যিনি ছিলেন গোপনে কমিউনিস্ট পার্টির সদস্য যদিও মুক্তিযুদ্ধে তাকে করুণভাবে মৃত্যুবরণ করতে হয়েছে, শহীদ হতে হয়েছে।

তারপরে সেখানে হাল ধরেছে সন্তোষ গুপ্ত। তারপরে সেখানে আমরা দেখেছি সম্পাদকের দায়িত্ব পালন করতে বজলুর রহমানকে যিনি এক সময় ‘একতা’ পত্রিকা চালাতেন।

সংবাদের এই চলমান ইতিহাসে তার যে শ্রেষ্ঠ একটা জায়গা ছিল খেলাঘর। সংবাদ খেলাঘরের যে আন্দোলন সেটাতেও অবদান রেখেছে। সাহিত্য সাময়িকীটা সংবাদের বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে আবুল হাসনাতের নেতৃত্বে সেখানে খুব বড় বড় লেখকেরা লিখতেন। আমি তো এক সময় খুব গভীর আগ্রহে অপেক্ষায় থাকতাম সৈয়দ শামসুল হকের ‘হৃদকলমের টানে’ কলামের জন্য।

এছাড়াও শামসুর রাহমানের কবিতা বের হতো। আর শেষ দিকে এমনকি ৮০-এর দশকের দিকেও সেখানে তীক্ষ্ণ সাহসী কলাম লিখে গেছেন সিরাজুল ইসলাম চৌধুরী ‘গাছপাথর’ নাম দিয়ে এবং সেটা খুবই জনপ্রিয় ছিল। সব মিলিয়ে সংবাদের এই ইতিহাস কখনোই কেউ ভুলবে না এবং আমরা আশা করবো সংবাদ তার হৃতগৌরব পুনরুদ্ধার করে আরো সামনে আরো বড় গৌরবের অধিকারী হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৭ মে ২০২৬

সংবাদের কলামগুলো আগ্রহ নিয়ে পড়তাম

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত