সংবাদ

দেওয়ানগঞ্জে পানি ও বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের উদ্বোধন

প্রতিনিধি, দেওয়ানগঞ্জ ও জামালপুর
প্রতিনিধি, দেওয়ানগঞ্জ ও জামালপুর
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৫:৫৮ পিএম

দেওয়ানগঞ্জে পানি ও বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের উদ্বোধন
জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। ছবি : সংবাদ

দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

শনিবার (১৬ মে) দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেওয়ানগঞ্জ পৌরবাসী যেমন সুপেয় পানি ও আধুনিক স্যানিটেশন সুবিধা পাবেন, তেমনি এখানে অনেকের কর্মসংস্থানেরও সুযোগ হবে। এই প্ল্যান্ট থেকে উৎপাদিত জৈব সার কৃষি ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে, যা স্থানীয়দের জন্য বড় কল্যাণ বয়ে আনবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহ জহুরুল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এবং জেলা ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা।

অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। এর মাধ্যমে পৌর এলাকার পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে বড় পরিবর্তনের আশা করছে কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৬ মে ২০২৬

দেওয়ানগঞ্জে পানি ও বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

শনিবার (১৬ মে) দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেওয়ানগঞ্জ পৌরবাসী যেমন সুপেয় পানি ও আধুনিক স্যানিটেশন সুবিধা পাবেন, তেমনি এখানে অনেকের কর্মসংস্থানেরও সুযোগ হবে। এই প্ল্যান্ট থেকে উৎপাদিত জৈব সার কৃষি ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে, যা স্থানীয়দের জন্য বড় কল্যাণ বয়ে আনবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহ জহুরুল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এবং জেলা ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা।

অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। এর মাধ্যমে পৌর এলাকার পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে বড় পরিবর্তনের আশা করছে কর্তৃপক্ষ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত