‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬-এর বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দেশের বিভিন্ন জেলা ও উপজেলা প্রশাসন এবং ভূমি কার্যালয়ের আয়োজনে র্যালি, সেমিনার ও আলোচনা সভার মধ্য দিয়ে এই মেলার সূচনা হয়। সংবাদ’র জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত।
সাতক্ষীরা : সাতক্ষীরায় ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা’ প্রতিপাদ্যে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। এ সময় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
ফেনী : ফেনীতে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে ভার্চুয়ালি মেলার উদ্বোধন করার পর স্থানীয়ভাবে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার সূচনা করেন জেলা প্রশাসক মনিরা হক। এর আগে ফেনী সদর উপজেলা ভূমি অফিস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মেলায় মোট ৭টি স্টল রয়েছে, যেখান থেকে নাগরিকদের সরাসরি ই-নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান ও ডিজিটাল ভূমি সেবা সংক্রান্ত পরামর্শ দেওয়া হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ফাহমিদা হক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ভূমি সেবাকে সহজলভ্য ও স্বচ্ছ করতে আগামী ২১ মে পর্যন্ত এই মেলা চলবে।
কুমিল্লা : ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে কুমিল্লার আদর্শ সদর উপজেলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু হয়েছে। সকালে কুমিল্লা কালেক্টরেট স্কুল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করার পর আদর্শ সদর উপজেলা ভূমি অফিস চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর কেন্দ্রীয় উদ্বোধন অনুষ্ঠানও সরাসরি উপভোগ করেন।
গোয়ালন্দ (রাজবাড়ী) : উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভূমি কার্যালয় চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস। উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খানের সভাপতিত্বে আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, মেলায় সাধারণ মানুষকে ই-নামজারি ও অনলাইন কর প্রদানসহ বিভিন্ন সেবা সম্পর্কে সচেতন করা হচ্ছে।
সাপাহার (নওগাঁ) : উপজেলা ভূমি অফিস চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ। র্যালি ও জনসচেতনতামূলক সভা শেষে গণশুনানি অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন। মেলায় স্থাপিত স্টলগুলো থেকে ডিজিটাল ভূমি সেবা, খতিয়ান যাচাই ও মিসকেস নিষ্পত্তিসহ বিভিন্ন সেবা সরাসরি প্রদান করা হচ্ছে।
ধনবাড়ী (টাঙ্গাইল) : উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত মেলার উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ নূরজাহান আক্তার সাথী ও সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজের উপস্থিতিতে সভায় বক্তারা জনগণের দোরগোড়ায় আধুনিক ভূমি সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
মধুপুর (টাঙ্গাইল) : মধুপুর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন। সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আসা মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভূমি সংক্রান্ত বিষয়গুলো পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার দাবি জানায়, যাতে কর্মজীবনে প্রবেশের আগেই তারা এ বিষয়ে প্রাথমিক জ্ঞান অর্জন করতে পারে। অনুষ্ঠানে মধুপুর থানার ওসি এ কে এম ফজলুল হক ও সাব-রেজিস্ট্রার অঞ্জনা রানী দেবনাথসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বদলগাছী (নওগাঁ) : ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে বদলগাছীতে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ছনি। সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারাদেশে আয়োজিত এই ভূমি মেলাগুলোতে ডিজিটাল ভূমি সেবা, অনলাইন খতিয়ান সংগ্রহ ও ভূমি উন্নয়ন কর প্রদান সহজতর করার লক্ষ্যে নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভূমি সেবাকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করতে সরকারের এই উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন