মাগুরা সদর উপজেলার বজরুক শ্রীকুন্ঠি বালিয়াডাঙ্গা এলাকায় ডোবার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো বালিয়াডাঙ্গা গ্রামের লিটন মিয়ার মেয়ে নূসরাত (৭) এবং একই এলাকার জামাল উদ্দিনের ছেলে নাঈম (৬)। সম্পর্কে তারা ফুপু-ভাতিজা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে বাড়ির উঠানে খেলাধুলা করছিল নূসরাত ও নাঈম। সকাল ১০টার পর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি ডোবার পাড়ে শিশু দুটির স্যান্ডেল পড়ে থাকতে দেখে স্বজনদের সন্দেহ হয়। পরে ওই ডোবা থেকে তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইমরান হোসেন পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন, বালিয়াডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি পুলিশ জেনেছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন