বাংলাদেশের বহু মুক্ত গণমাধ্যমের ইতিহাস যদি আমরা দেখি, যে প্রতিষ্ঠানগুলো সবসময় শীর্ষ থেকে স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করি, তার মধ্যে অন্যতম হচ্ছে সংবাদ।
সংবাদের ৭৫ বছরের ইতিহাস আমরা যদি দেখি, অভাবনীয় প্রতিকূলতা সত্ত্বেও, অন্যান্য গণমাধ্যমের মতো, সেটা পত্রিকায় বলি বা অন্য মাধ্যমে বলি যে ধরনের কম্প্রোমাইজ করতে হয়েছে, করার সুযোগ নিয়েছে বা করতে বাধ্য হয়েছে, সংবাদ সেই প্রতিকূলতাগুলোকে কাটিয়ে উঠে এগিয়ে গিয়ে তার বস্তুনিষ্ঠ অবস্থানে থাকতে পেরেছে, যেটা আমাদের জন্য ইতিবাচক।
ব্যক্তিগতভাবে আমার একেবারে ছোটবেলা থেকে এই সংবাদ পত্রিকার প্রতি একটা বিশেষ আকর্ষণ ছিল। সেই আকর্ষণ এখনো আছে। আশা করি সংবাদ তার যে ঐতিহ্য, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ঐতিহ্য, নিরপেক্ষ সাংবাদিকতার ঐতিহ্য, সেটার ধারক হিসেবে আরও এগিয়ে নিয়ে যাবে। অন্যদের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে পারবে। সংবাদের ৭৬ বছর পদার্পণে শুভেচ্ছা জানাই।
লেখক: নির্বাহী পরিচালক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

আপনার মতামত লিখুন