সংবাদ

ওয়ালটনের ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ব্যবসায়ী ও গৃহবধূ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৬, ০৭:৫১ পিএম

 ওয়ালটনের ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ব্যবসায়ী ও গৃহবধূ
ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাওয়া দুই ক্রেতার হাতে চেক তুলে দিচ্ছেন অতিথিরা।

ওয়ালটনের ফ্রিজ কিনে ‘মিলিয়নিয়ার’ হয়েছেন আরও দুই ক্রেতা। তারা হলেন রাজধানীর দক্ষিণখানের ব্যবসায়ী মাহমুদুল হাসান এবং নাটোরের বাগাতিপাড়া উপজেলার গৃহবধূ আফরোজা বেগম। দেশজুড়ে চলমান ‘ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’-এর আওতায় ১০ লাখ টাকা করে পেয়েছেন তারা।

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর উত্তরায় গরিবে নেওয়াজ ওয়ালটন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে মাহমুদুল হাসানের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান, ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক আবদুল্লাহ-আল-মামুন। এর আগে নাটোরের বাগাতিপাড়ায় দয়ারামপুর ওয়ালটন প্লাজায় আয়োজিত অন্য এক অনুষ্ঠানে ক্রেতা আফরোজা বেগমের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

উত্তরায় আয়োজিত অনুষ্ঠানে আবদুল্লাহ-আল-মামুন বলেন, ওয়ালটন শুধু ব্যবসা করছে না, গ্রাহকদের আর্থসামাজিক উন্নয়নেও ভূমিকা রাখছে। ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে এরই মধ্যে অর্ধশতাধিক ক্রেতা মিলিয়নিয়ার হয়েছেন, যা তাঁদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এনেছে।

পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত আফরোজা বেগম বলেন, ‘ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাব, তা স্বপ্নেও ভাবিনি। সাধারণ ক্রেতাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করায় ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ।’

উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে গত ৮ এপ্রিল থেকে সারা দেশে শুরু হয়েছে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪। এর আওতায় ওয়ালটন ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা সিলিং ফ্যান কেনার পর ডিজিটাল নিবন্ধন করলেই ক্রেতারা ১০ লাখ টাকা পর্যন্ত নগদ নিশ্চিত উপহার বা ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগ পাচ্ছেন। এরই ধারাবাহিকতায় চলতি মাসে মাহমুদুল হাসান ও আফরোজা বেগম ফ্রিজ কিনে এই পুরস্কার জিতলেন।

অনুষ্ঠানগুলোতে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান, ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক এবং চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ প্রমুখ।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ওয়ালটনের ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ব্যবসায়ী ও গৃহবধূ

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত